somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোরের গল্প:

০৯ ই জুলাই, ২০০৬ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব কাকডাকা ভোরে আমার মোবাইল ফোনটা অবিরামভাবে বেজে চলছে। চোখ খুলে তাকিয়ে দেখি ঘরের অন্ধকারের মধ্যে হালকা আলোর ডিম লাইটটা আরও বেশী নিসপ্রভ হয়ে আছে। ঘড়িটা টিপটিপ করে তাকিয়ে বলল, সকাল পাঁচটা বাজেনি। এরকম অসময়ের ফোন দেখে মনটা বিগড়ে গেল। এসময় আবার কার ফোন? কোন খারাপ খবর না তো? রাতের ফোনের ব্যাপারে আমার টাবুটা বেশ গাড়ো। অনেকটা কুসংস্কারের মতো। মনে হয়, অন্ধকার হলে দু:সংবাদগুলো ফোনের রিংটোনের সাথে হন্যে হয়ে খুঁজে প্রাপককে। সেরকম আশঙ্কায় বুকটা বেশ দুরুদুরু করে উঠল।

ফোনটা হাতে নিয়ে ঘুমের রেশেই বলে উঠলাম, "হ্যালো"? কার ফোন তা দেখে তাকাবার মতো ধৈর্যও ছিল না। অন্যদিক থেকে খুব কাছের এক বন্ধুর কন্ঠ চীৎকার করে বলল, "দোস্ত আমি!!!"। সে কিছু বলার আগেই আমি জিগ্যেস করলাম, "কোন খারাপ খবর না তো"? আড্ডার একান্ত বন্ধু। খুব ভালভাবেই জানি, মজা করার জন্য এ অসময়ে ফোন করবে না। কারণ, খুব সিরিয়াস। লাফিয়ে বিছানায় উঠে বসলাম। উওর আসল, "দোস্ত বিশাল ব্যাপার ঘটে গেছে"। অন্তত: খারাপ খবর না তা নিশ্চিত হয়ে ধড়ে প্রাণ ফিরে আসল। বললাম, "দোস্ত এক মিনিট, এক গ্ল্লাস পানি খেয়ে নিই"। ঢক ঢক করে আমি টেবিলের উপর রাখা পানি খেয়ে ফেললাম। বললাম, "শা.., কি হয়েছে? এই ভোর রাতে কি এমন হলো"? হাস্যকন্ঠে উওর আসল, "দোস্ত একেবারে নতুন এক ইতিহাস তৈরী হয়েছে, আমি হচ্ছি সেই ইতিহাসের নেপথ্য শিল্পী"। একরাশ বিরক্তি মুখে। খিস্তি দেয়ার জন্য রেডী হয়ে নিয়েছি। শরীরের সমস্ত ধৈর্যশক্তি জড়ো করে বললাম, "কি বিশ্ব উদ্ধার হয়েছে, যার জন্য আমার সকালের ঘুমটা নস্ট করলি?"

বন্ধুর উওরে আমি বাকরুদ্ধ। আর কোন কথা নয়। সে অত্যন্ত আনন্দের সাথে বলল, "দোস্ত অনেকদিনের অভিযোগের পর গতরাতে এই প্রথমবারের মতো আমার মহল্ল্লার ল্যাম্পপোস্টের লাইটা একবারও নিভেনি, সারারাত আমার ঘিঞ্জি গলিটা আলোকিত ছিল এই প্রথমবারের মতো"। আমি সত্যি জানি, ইতিহাস তৈরী হয়েছে। যা আমার বন্ধু হয়তো কোন রূপকের ভাষায় বলছে। একসময় ইতিহাস খুঁড়ে এখনকার সত্যিটা বেরিয়ে আসবে। রাস্তার লাইট সারারাত জ্বলেছে, সেজন্য সে আমাকে কাকডাকা ভোরে ফোন করে ঘুম থেকে তুলেনি তা আমি নিশ্চিত। বিরক্তি আর রাগটা চেপে বললাম, "অফিসে গেলে কথা হবে"। ফোনটা বন্ধ করে বুঝলাম, আজ আমি কাজে যাচ্ছি না। অফিস থেকে আগেই ছুটি নিয়ে রেখেছি। তাই ভাবলাম, বন্ধুর কাছ থেকে সত্যি কথা শুনার আগে সকালের গল্পটাই তুলে দেই আপনাদের জন্য
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৬ রাত ৩:০৩
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×