অন্যরকম রক্তক্ষরণ
১৮ ই জুলাই, ২০০৬ সকাল ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈর্ষনীয় জনপ্রিয়তা প্রমানের জন্য জোটবদ্ধতার বিকল্প অনেকের চোখেই পড়ে না। কিন্তু জোটবদ্ধ হলেও যে আদর্শ আর বিবেকবোধের মাথা খেতে হবে না, তার প্রমান কয়েকদিন থেকে খুব চোখে পড়ছে। শিবিরের লজ্জাবতী চারাগুলো চট্রগ্রাম আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা থেকে পুরনো ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে গায়ের জোরে তৃণভূমি দখলের চেস্টা চালিয়েছে। এর ফলে যে ভয়াবহ রক্তক্ষরণের ছবি কয়েকদিন থেকে দেখা যাচ্ছে তাতে অনেকে জোশ খুঁজে পেতে পারেন। কিন্তু এতে অহংকার করার কিছু নেই। বরং আস্কারা পেলে যে নিরীহ লজ্জাবতীরাও ভয়ংকর ক্যাকটাসে পরিণত হয় তার প্রমান আবারও পাওয়া গেল। জনপ্রিয় হওয়ার স্বপ্ন থাকা ভাল। কিন্তু গাঁটছড়া বাঁধা হচ্ছে কার সাথে সেটা ভাল করে উপলদ্ধির জন্য মগজ খরচের দরকার। সব সরীসৃপকে দুধ-ভাত খাওয়ালেই যে নিতান্ত গৃহপালিত হবে আর দংশন করে রক্তক্ষরণ ঘটাবে না, তা অনেক নির্বোধদের বুঝতে অনেক সময় লাগবে। বিলম্বে বোধোদয় হলে গ্লানির মোচন কি হবে

?
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৬ সকাল ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই...
...বাকিটুকু পড়ুন
শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন