বিয়ের কার্ডের নিমন্ত্রণ পএটা ইংরেজীতে কেন? ব্যাপারটা নিয়ে সকাল সকাল মেজাজটা খুব খারাপ হয়ে গেল। আমার খুব ঘনিষ্ঠ একজন তার বিয়ের কার্ডের ড্রাফটটা দেখাবার জন্য খুব সকাল বেলা বাসায় হাজির। খুব খুশী খুশী মনে ড্রয়িং রুমে এসে বসে যেই না নিমন্ত্রণপএের খসড়াটা দেখেছি, সাথে সাথে মেজাজ প্রচন্ড গরম। বিয়ের কার্ড ইংরেজীতে কেন? বললাম, "বাংলায় লেখ। ঠিক করে দিচ্ছি"। উওর আসল: "না। এখন তো ইংরেজীতেই চলে"। আমি উওর দিলাম, "তাহলে যা ইচ্ছে করো। দেখতে পাচ্ছি, ইংরেজীতে কোন গ্রামার্টিকাল ভুল নেই"।
শহুরে আমাদের সবার হাতেই আজকাল যথেস্ট মাল-পানি আছে। আশরাফ-আতরাফ পার্থক্য বোঝার কোন উপায় নেই। তাই, ইংরেজীতে লিখলে হয়তে পার্থক্যটা বুঝা যাবে। বুঝা যাবে ইংরেজীতে যারা কার্ড ছাপায় আর দাওয়াত দেয়, তাদের শ্রেণীগত উওরণটা অনেক পোক্ত। কাঁচা পয়সার গরম দেখাচ্ছে না। আর আমাদের বাংলার যেই শ্রী, তাতে বাংলাতে লেখালেখি না করাই ভাল, ইংরেজীতে ভুল হলেও লোকজন খুব একটা বুঝবে না। অন্য যে কোন সময় এই কার্ডটা দেখলে আনন্দে হৈচৈ করতাম। এখন এই মুহুতের্্ব কোন আনন্দ নেই। কোন হৈ চৈ নেই। ড্রয়িং রুম থেকে বের হয়ে পড়ার রুমে বসে নিজের কস্টটা পোস্ট করছি। জানি, এতে কোন লাভ নেই। কার্ড বাংলাতে ছাপা হবে না। তবুও মনের কস্টের ভার অনেকটা লাঘব হলো। ভাষা শহীদদের প্রতি আমার নিজস্ব দায়বদ্ধতা হঠাৎ করেই আরও অনেক বেড়ে গেল (আম্মাআআ)।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




