somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

নতুন ভোরের প্রত্যাশা; উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় নির্বাচন

১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নতুন ভোরের প্রত্যাশা; উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় নির্বাচন

ছবি সংগৃহিত।

টানা ১৮ বছরের রাজনৈতিক অস্থিরতা ও পাতানো নির্বাচনের পর আজ অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফ্যাসিবাদের পতনের পরে এটি প্রথম জাতীয় নির্বাচন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। সারা দেশে এখন উৎসবমুখর পরিবেশ। গ্রাম থেকে শহর সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, ভোট। গত তিনটি বিতর্কিত ও একতরফা নির্বাচনের পর এবারই প্রথম পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন দেশের কোটি কোটি ভোটার। নির্বাচন কমিশন জানিয়েছে, ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ চলছে। শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট স্থগিত করা হয়েছে। সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজারের বেশি কক্ষে ভোট নেওয়া হচ্ছে।

নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মাঠে রয়েছেন। প্রায় অর্ধেক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রযুক্তিগত নজরদারিতে রয়েছে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা। এবারের ভোটে তরুণ ভোটার প্রায় ৪৩ শতাংশ, সংখ্যায় ৫ কোটির বেশি। বিশ্লেষকদের মতে, তারাই নির্ধারণ করবেন আগামীর রাজনৈতিক দিকনির্দেশনা। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় দলটির সমর্থকদের ভোট কোন দিকে যাবে, সেটিও বড় আলোচনার বিষয়।

এবারের নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ৯৭৬ জন। প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটগুলোর মধ্যে। বিএনপি ‘ধানের শীষ’ প্রতীকে ২৯০টি আসনে লড়ছে। জামায়াত-১১ দলীয় জোট থেকে জামায়াত ২২৩টি আসনে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে লড়ছে। মিত্র এনসিপি ৩২টি আসনে লড়ছে ‘শাপলা কলি’ প্রতীকে। জাতীয় পার্টি (জেপি) ১৯২টি আসনে ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে মাঠে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীকে লড়ছে ২৫৯টি আসনে। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে আছেন ২৪৯ জন স্বতন্ত্র প্রার্থী।

বাংলাদেশের এই ঐতিহাসিক নির্বাচন পর্যবেক্ষণ করতে ১৯টি দেশ থেকে এসেছেন ৫৪০ জন বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক। পাশাপাশি অভ্যন্তরীণ ৫৫ হাজার পর্যবেক্ষকও মাঠে থাকছেন। প্রথমবারের মতো এবার প্রবাসী ও কারাবন্দিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে ইতোমধ্যে ৭ লাখ ৩০ হাজার ভোট জমা পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের প্রত্যাশা, একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। এখন সবার চোখ ফলাফলের দিকে। এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৪
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×