খাওয়ার পরে দাদী পান চিবাতেন। দাদীর পান-সুপারি আমরা হামানদিস্তায় পিশে পানদানিতে সাজিয়ে দিতাম। সাথে একটু তামাক পাতা। বাবাকে তার মায়ের পাশে খুব গর্বিত আর উৎফুল্ল দেখাতো। সেই তুলনায় আমি নিজে হতভাগ্য। বিশ্ববিদ্যালয়ে পাঠ চুকাবার সাথে সাথেই মা বিদায় নিয়ে চলে গেলেন। বাবার মতো গর্বিত হওয়ার সুযোগ কপালে জুটল না। মাঝে মাঝে মনে হয়, মাকে যদি পেতাম যেভাবে বাবা পেয়েছিলেন। সব পাওয়ার আনন্দের পাশাপাশি কিছু না পাওয়ার কস্ট খুব তীব্র হয়। না পাওয়ার মধ্যে যে হাহাকার বাস করে তা সব পাওয়াকে খুব ম্ল্লান করে দেয়। এই মুহুর্ত্বে দাদীর একটা কথা খুব মনে পড়ছে, "ভাইরে, যে দিনগুলো চলে যায় সেগুলো ভালই যায়"। সত্যি তো, ফেলে আসা দিনগুলো সবসময়ই অনেক বেশী আনন্দের, হাসির আর পরিতৃপ্তির...।
"পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়..."।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৬ রাত ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



