somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অডিটর জেনারেল ও একজন স্কুল শিক্ষক:

০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবসময় দু:সংবাদ শুনতে শুনতে ভাল খবর শুনলে সত্যি খুব আনন্দবোধ করি। বাংলাদেশের অডিটর জেনারেল নিয়ে সম্প্রতি এক গল্প শুনলাম আমার ছোট বেলার এক স্কুল শিক্ষকের কাছে। 12 বছর আগে স্যার অবসর লাভ করেন। অথচ তিনি পাননি তার গ্র্যাচুইটির অর্থ। ঘুষ তিনি দিচ্ছেন না বলে তার অবসর ভাতার কোন দেখা নেই। তার ফাইল কোথাও পাওয়া যায় না। স্বায়ওশাসিত এই স্কুলের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আছে সমস্যা। অধিকাংশ শিক্ষকই তাদের অবসর ভাতা পাননি। কিন্তু স্যার আমার বড্ডো নাছোড়বান্দা। পাওনা টাকার জন্য তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। অন্যায়ের সাথে আপোষ করবেন না বলে তিনি স্থির করে রেখেছেন। তারই মুখে শোনা এই গল্প। গল্পটা যেমন আনন্দের তেমনি আশাবাদের।

যেভাবেই হোক তিনি বাংলাদেশের অডিটর জেনারেলের সাথে তার অফিসে দেখার একটা অ্যাপয়েন্টমেন্ট পেলেন। সেখানে গিয়ে তিনি তার কস্টের কথা অডিটর জেনারেল আসিফ আলীর কাছে বললেন। 12 বছর হয়ে গেছে একজন শিক্ষক তার পাওনা অবসরভাতা পাননি জেনে অডিটর জেনারেল মহা বিস্মিত। তাৎক্ষণিকভাবে তিনি এক তদন্ত কমিটি গঠন করলেন। তড়িঘড়ি করে সম্পন্ন তদন্ত কমিটির রিপোর্টে দেখা গেল সত্যি স্যার তার পাওনা টাকা পাননি অন্যায়ভাবে। স্কুলের প্রিনিসপাল আর একাউন্টেটের টনক নড়ল। আগাগোড়া অডিট করার নির্দেশ দিলেন অডিটর জেনারেল। অফিসে ডেকে তিনি নিজের হাতে তুলে দিলেন স্যারের পাওনা চেক। অবসান ঘটল 12 বছরের অপেক্ষার।

আমার শিক্ষক সত্যি ভাগ্যবান। দেশের অডিটর জেনারেলের কাছে গিয়ে ব্যক্তিগত অভিযোগ ও দুর্ভোগে কথা তুলে ধরে 12 বছরের পুরনো সমস্যার সমাধান তিনি করেছেন। তার অনেক সহকর্মী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন জীবনের শেষ পাওনা না নিয়ে। ঢাকা শহরের একটি প্রোথিতযশা স্কুলের শিক্ষকদের অবসর ভাতা পেতে যদি এরকম অবস্থা হয় তাহলে বাকীদের হাল কি? অভাগা এই দেশে একজন সৎ অডিটর জেনারেল আসিফ আলী কি করে বাকী অভাগাদের পাওনা শোধ করবেন? ক'জন হতভাগা কর্মচারী-কর্মকর্তা পারবেন তার একান্ত সাক্ষাৎকারের সুযোগ ও সানি্নধ্য? ক'জন পাবে তার একান্ত হস্তক্ষেপ? ঘুণেধরা এই সমাজটা বদলাবার জন্য ক'জন সৎ সরকারী কর্মকর্তার দরকার? সেই হিসেব কিভাবে মেলাব?
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:০৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×