somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শবে বরাতের রাত:

০৮ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পবিএ রাতে দেশের মুসলমানরা প্রার্থনায় মগ্ন থাকবে। প্রার্থনার মাধ্যমে যদি উওরণ হয়, ভাগ্যের শিকেয় যদি ছিঁড়ে। এমনি আমরা খুব বেশী ফ্যাটালিস্টিক, তাই নিয়তি গড়ার চেয়ে বিশেষ রাতের সুবাদে যদি ভাগ্যের চাকা হঠাৎ করে বদলে দেয়া যায়। ইসলামে প্রার্থনার প্রতি জোর দেওয়া হয়েছে, কিন্তু সাধ্য-সাধনা ও ত্যাগকে বাদ দিয়ে নয়। আল্লাহ মানুষের ভাগ্যের চাকা বদলাবে না যদি না মানুষ চেস্টা না করে। আমি মানুষের ধর্মবোধ ও সমর্পনের এই প্রচেস্টাকে খাটো করতে চাই না। খাটো করতে চাই না শবে বরাতের রাতের খাবার দাবারের বিশাল আয়োজনটাকে।

আহা, বিকেল থেকে হালুয়া রুটি বিতরণ। মায়ের ব্যস্ততা। হরেক রকমের খাবার সাজিয়ে দিতেন প্রতিবশেীদের বাসায় নিয়ে যাওয়ার জন্য। কারো বাসা থেকে খাবারের ট্রে আসলে যাতে সেটা খালি না যায় তার দিকে নজর রাখতেন। কি অদ্ভুত ব্যস্ততা। এর সাথে ধর্মের সম্পর্ক কতটুকু আছে জানি না, কিন্তু একধরণের আনন্দ ও উৎসবমূখরতার ছোঁয়া ছিল। বুটের হালুয়া আর সুজির হালুয়া। শক্ত হালুয়া আর নরম হালুয়া। ঠান্ডা অথবা গরম। অনেক আনন্দ। সন্ধ্যা থেকে হালুয়া বিতরণ। রাস্তায় মানুষের ভীঁড়। আনন্দ আর কোলাহল। রাস্তায় আতশবাজির বিকট শব্দ আর ধোঁয়া। কবরস্থানে আগরবাতি সুগন্ধ আর মোমবাতির আলো। এর মধ্যে বাড়াবাড়ি আছে, অপচয় আছে। ধর্মবোধের সাথে কিছু বাড়তি সংস্কারবোধের মিশ্রণ ও আছে।

শবে বরাত নিয়ে অনেকে উষ্মা প্রকাশ করেন। আনুষ্ঠানিকতাকে খাটো করতে চান। কিন্তু মূল কথা হচ্ছে আল্ল্লাহর কাছে প্রার্থনা কখনোই সামান্য নয়। শবে বরাতের রাতে করলে তার ফল অনেক বেশী। এটা বিশ্বাস। এটা সমর্পন। একে যুক্তি দিয়ে খোঁজা উচিত নয়। বিশ্বাসে মুক্তি, তাই বিশ্বাসটাকে নড়বড়ে করে দেওয়া উচিত না। শবে বরাতের রাত আরেকটা কারণে খুব মজার ছিল। এই একটা রাতে সারারাত বাইরে থাকার একটা অবাধ অনুমতি ছিল। নামাজ পড়ার ফাঁকে ফাঁকে মাঠে এসে আড্ডা জমতো। ধর্মের গল্প, জি্বনের গল্প, অন্ধকারের মধ্যে একা হাঁটার গল্প, একা একা কবরস্থানে গিয়ে থাকার অনুভূতির গল্প সব চর্চিত হতো। তারপরে অপেক্ষায় থাকতাম সবাই শেষ রাতের দীর্ঘ মুনাজাতের জন্য। ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানায় যেতাম, তখন ভাবতাম বরাতের পরের দিন থেকে ভাগ্য অনেক বেশী প্রসন্ন হবে। সাফল্য থাকবে পায়ে পায়ে। এধরণের অনুভূতি প্রতিটি শবে বরাতের পরেই মনের মাঝে অনুরণিত হতো। এক ধরণের আনন্দ, উৎসব ও কোলাহলের অপেক্ষায় থাকতাম। ভাবতাম, আবার কখন শবে বরাত আসবে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×