somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুটির দিনের কড়চা: বোধন

১৬ ই নভেম্বর, ২০০৬ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন পর শুক্রবারের ছুটির দিনের কড়চা নিয়ে ফিরে আসলাম। স্মৃতিগুলো খুব তাড়িয়ে বেড়ায় নিজের একান্ত অবসন্ন ভাবনাকে। অনেক ভাবনাই মনে হয় বন্দী হয়ে আছে কাঁচের বাক্সে। দেখতে পাই বাক্সবন্দী ভাবনারা ছটফট করছে অহরহ, মুক্ত করতে পারি না তাদের। ব্যক্তিগত আর সমস্টিগত ব্যর্থতার সহস্র অজুহাত দাঁড় করিয়ে দিতে পারি আত্মপক্ষ সমর্থনে। কিন্তু কোন স্থায়ী প্রতিকার খুঁজে পাই না এই অজুহাতগুলো নিবারণের। এধরণের উপলদ্ধি খুব কস্টের। চেতনার নিভু নিভু প্রদীপ পাহাড় সমান অন্ধকারকে সরাবে কি করে? তাই ভাবনাগুলো নীরবে উৎসর্গ করি এই প্রজন্মের সংগ্রামীদের পদসোপানে:

"হে মহামানব, একবার এসো ফিরে
শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে,
এখানে মৃতু্য হানা দেয় বারবার;
লোকচ ক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার।
এই যে আকাশ, দিগন্ত, মাঠ স্বপ্নে সবুজ মাটি
নীরবে মৃতু্য গেড়েছে এখানে ঘাঁটি..."
(সুকান্ত ভট্রাচার্য)

আজকাল হঠকারী দৃস্টিহীনদের আনাগোণা খুব বেশী দেখা যায়। কীট পতঙ্গদের সমর্থনে ও উদ্ধারে নব্য মাদার তেরেসাদের মানবিকতা ও শালীনতার খন্ডিত গান দলীয় সঙ্গীত হিসেবে পরিবেশিত হচ্ছে। ভাবনার বিকলাঙ্গতা যে দৈহিক বিকলাঙ্গতার চেয়েও ভয়াবহ তা আবারও স্পস্ট হয়ে উঠে। আদর্শিক আয়না দিয়ে বিভক্তি টানা যায়, একচোখা হয়ে থাকা যায়। কিন্তু তাই বলে সূর্যের মতো সত্যকে তো আর পক্ষপাতিত্বের কালো নেকাব দিয়ে ঢেকে রাখা যায় না।

এ দেশ প্রাগৈতিহাসিককাল থেকে ঝড় ঝঞ্জার মধ্যে এগিয়েছে। প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে এদেশবাসী এগিয়েছে। উওাল স্রোতে মধ্যে সামনে চলার গতি খুঁজে পেয়েছে। ঝড়ের মধ্যেও গন্তব্য হারায়নি। প্রতিটি ঝড়ের ধ্বংসাবশেষের উপর গড়ে উঠেছে প্রত্যাশার সবুজ জনপদ। হয়তো সুকান্তের ভাষায়, এই "ঝড় পৃথিবীর বুক থেকে জঞ্জালদের টেনে তুলবে"। তাই, ঝড় দেখে আমি ম্রিয়মান হতে চাই না। নির্বিকার আর মূঢ় হতে চাই না। নিরাসক্ত আর হতাশ হতে চাই না। ব্যর্থতার পৌনপুনিক পুনরাবৃওি হয় না। তাই, যারা বিমূঢ়তার আর ব্যর্থতার বিরুদ্ধে সোচ্চার তাদের জন্য বলতে মন চায়:

"আজ আর বিমূঢ় আস্ফালন নয়,
দিগন্তে প্রত্যাসন্ন ঝড়;
আজকের নৈশ:ব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি।
দুহাতে বাজাও প্রতিশোধের উন্মও দামামা,
প্রার্থনা করো:
হে জীবন, যে যুগ-সন্ধিকালের চেতনা_
আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্চিত দুর্দমনীয় শক্তি,
প্রাণে আর মনে দাও শীতের শেষের
তুষার-গলানো উওাপ।
টুকরো টুকরো ক'রে ছেঁড়ো তোমার
অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী..."।
(সুকান্ত ভট্রাচার্য)
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৬ রাত ১১:২০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×