somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি মুক্ত আলোচনা:

২৮ শে জানুয়ারি, ২০০৭ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা প্রচন্ডভাবে হতাশ হয়েছেন তাদেরকে ধৈর্য ধরতে বলছি। না বলছি না, ভবিষ্যদ্বাণী করতে। বলছি না, গল্প ছড়াতে। বলছি না, গুজবে কান দিতে। লেখনীর মধ্যে যা বলা আছে তার ফাঁকফোকর থেকে নতুন অর্থ খুঁজে আবিস্কার করতেও বলছি না। গল্পটি মনে আছে তো? চোর ঢুকেছে ঘরে। গৃহস্থ জেগে আছে। তাকিয়ে দেখছে, চোর কি করছে। ভাবছে, দেখি না ব্যাটা এর পর কি করে? না, চোর সর্বস্ব নিয়ে চলে গেল। গৃহস্থ তখনও তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে দেখি না এর পরে কি করে। আমরা এধরনের জেগে থাকা গৃহস্থদের জন্য দেয়ালের লিখনী মনে করিয়ে দিতে চাই। সুঁই হয়ে ঢুকে ফাল হয়ে বের হোক এটা কারও কাম্য নয়। মাথা ব্যথা বলে মাথা কাটার প্রেসক্রিপশন স্থায়ী আরোগ্য আনবে না। যারা সাময়িক আরোগ্যে বড়োই উল্ল্লসিত, তাদের কাছে আবেদন, চোখ খুলে ট্রেন্ডটা মনোযোগ দিয়ে অনুসরণ করুন।

খুব গোলমেলে আর হৈচৈ পরিবেশে হঠাৎ করে পিনপতন নীরবতা খুব মনোযোগ আকর্ষন করে। লোকজন বিমুগ্ধ হয়। উৎফুল্ল হয়। আশায় বুক বাঁধে, থাকে অপেক্ষায়। অপেক্ষাগুলো মাস ঘুরে বছর হয়ে দশক পুরিয়ে ফেলে। গৃহস্থেরা তাকিয়ে দেখে দীর্ঘযাএা শেষে এক বুক আশার পুরোটা জায়গা দখল করে নিয়েছে দীর্ঘশ্বাস তখন তারা খুব কস্ট পায়। ঠোঁট কামড়ে কস্টটা সামলে নেওয়ার চেস্টা করে। প্রতারিত আশারা সন্ধ্যার পাখির মতো খুঁজে বেড়ায় মাথা গোঁজার আশ্রয়। বহমান জীবনের এই ধারায় কি কোনদিনও ব্যত্যয় ঘটবে না? তাই, নির্বিকার না হয়ে সজাগ ও সচেতন বিশ্লেষক মনন চাই। যে সরল বিশ্বাসে চোখ বন্ধ করে রাখবে না, যে জেগে জেগে বলবে না, দেখি না তার পর কি হয়? বরং বলবে, দেখে কি মনে হচ্ছে ঠিক পথে এগোচ্ছি? ভুল পথে পালিয়ে যাওয়া প্রেয়সীর পায়ের চিহ্ন কেবল গ্লানি ডেকে আনে।

প্রেয়সী কি জানতো মুগ্ধতা বড্ডো সাময়িক? হাত ছুঁয়ে দেওয়া অঙ্গীকার ছিল হাতে নেওয়ার কৌশল। সেই কৌশলী হাত ধরে পালিয়ে যাওয়ার আগে ভাবা উচিত ছিল। পালিয়ে গেলে যে ফেরত আসা যায় না। সময় ছিনিয়ে নেয় সবকিছু। বড্ডো নিষ্ঠুর এই সময়। কেড়ে নেয় বয়স, বিশ্বাস, সম্মান, স্বীকৃতি। চুষে ছিবড়ে সব কিছু কেড়ে নিয়ে সময়ের ডাস্টবিনে প্রেয়সীকে ছুঁড়ে ফেলে পালিয়ে যায় একসময়ের বিশ্বস্ত শক্তিমান প্রেমিকপ্রবর। ছএিশ বছরের প্রেয়সী মুখ ফুটে কিছু বলে না। সেই ব্যর্থ ও প্রতারিত প্রেয়সীর পাথর চাপা আত্মার অনুরাগীরা চলে যায় অন্য কোন অজানা দ্বীপে যেখানে চেতনার প্রজ্জ্বলিত প্রদীপে তারা আঁকে আশাহতা প্রেয়সীর বেদনার্ত মুখটির অবয়ব। হাজার বছর ধরে হেঁটে চলা অনুরাগীরা বনলতা সেনকে ফিরিয়ে আনে চেতনার অস্তিত্বে। না, তাকে আর মুখোমুখি হতে দেবে না অন্ধকারের। দেখা হবে তার সাথে আলোকিত সূর্য সকালে।

গল্প, কবিতা, প্রবন্ধ আর রম্য নিয়ে সাজানো গ্রুপ ব্লগিং সাইট [লিংক=যঃঃঢ়://ফবংযরাড়রপব.নষড়মংঢ়ড়ঃ.পড়স/] দেশীভয়েস[/লিংক] দেখার আমন্ত্রণ রইল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×