somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঠকদের জন্য একুশের চ্যালেঞ্জ:

২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(ছবি প্রথম আলোর সৌজন্যে)
আমরা কথা বলি অনেক, কাজ করি কম। একুশ আসলেই ভাবাতুর হয়ে যাই, ভাষাপ্রেমী হই। তারপর সব ভুলে যাই। তুলে রাখি সব ভাবনা আর আয়োজন পরের বছরের জন্য। আজকে আমি ব্ল্লগের সব পাঠকদের একটা ব্যক্তিগত চ্যালেঞ্জ দেব। দেখি কি ধরণের প্রতিক্রিয়া পাওয়া যায়? উদ্যোগটা যদি সফল হয়, তাহলে অমর একুশের শহীদদের প্রতি আমরা প্রকৃত শ্রদ্ধা জানাতে পারব সারাবছর ধরে।

ধরুন, আমি একজন বিদেশী। অমর একুশের উপর প্রতিবেদন পড়েছি। বায়ান্নোর ভাষা শহীদদের ইতিহাস পড়ে আপ্লুত হয়ে গেছি। খুঁজে খুঁজে একজন বাঙ্গালী পেলাম। জিগ্যেস করলাম, বাংলা শিখতে চাই? কোথায় গিয়ে শিখতে পারব? আমার আশেপাশে বাংলা শেখার কোন সুযোগ আছে কি-না? অথবা প্রবাসী হিসেবে এই প্রশ্নটা কেউ আপনাকে করলো? এধরণের প্রশ্ন এলে কি উওর দেবেন? না, বিদেশে না। ঢাকাতে বসেই আমি বাংলা শিখতে চাচ্ছি। কোথায় শিখব? যোগাযোগের জন্য কোন ঠিকানা, ফোন নাম্বার, ওয়েবপেজ কি দিতে পারবেন? এধরণের তথ্য নখদর্পনে নিয়ে আসতে চাই।

সারা পৃথিবীতে বাঙ্গালীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া আর আমেরিকা মহাদেশের যেখানেই জনপদ রয়েছে, বাংলা ভাষাভাষী লোকজন আছেন তাদের সবার উদ্যোগে বাংলা শেখার একটি পরিপূর্ণ তালিকা তৈরীর চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। দেশে বিদেশে অনেক বিশ্ববিদ্যালয় বাংলা ভাষার কোর্স অফার করে, তাদের তালিকাও যোগ করতে পারি। আমার ইচ্ছে আগামী একুশের আগেই একটা স্বয়সম্পূর্ণ তালিকা তৈরী করা। যদিও তালিকা তৈরী করা সহজ, কিন্তু তাকে হালনাগাদ রাখা অনেক কস্টকর। তারপরেও চেস্টা করতে সমস্যা কোথায়? মন্তব্য হিসেবে আপনার জানা তথ্যগুলো দিয়ে দিন। এটা একটা দীর্ঘমেয়াদী প্রচেস্টা। আমি আপনাদের দেয়া তথ্যগুলো একএিত করে আলাদা একটি পোস্ট করব এবং তা নিয়মিত আপডেট করার প্রতিশ্রুতি দিচ্ছি। অবশ্যই আপনাদের অবদান কৃতজ্ঞতাভরে স্মরণ করব। আর আমার ডাকে কেউ যদি না আসেন, সমস্যা নেই। আমি একলাই এই চেস্টা চালিয়ে যাব।

[রং=ৎবফ]"যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে..."[/রং]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জলে স্থলে শূন্যে আমি যত দূরে চাই

লিখেছেন রাজীব নুর, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৩



আমি ভেবেছিলাম, তুমি আমাকে ভুলেই গেছো!
লম্বা সময় ধরে কোনো যোগাযোগ নেই। আমিও নানান ব্যস্ততায় যোগাযোগ করতে পারিনি। তুমিও যোগাযোগ করনি! অবশ্য তুমি যোগাযোগ অব্যহত না রাখাতে আমি বেশ... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

'মানবাধিকার' (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৪

'মানবাধিকার' একটা এনজিও। তারা বিদেশী সহায়তা নিয়ে মানুষ, বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষায় কাজ করে। আজ তারা একটা বড় সমাবেশ করছে প্রেসক্লাবে। সমাবেশে সাংবাদিকসহ নানান পেশার মানুষ অংশ নিয়েছে। টিভি সাংবাদিকেরা... ...বাকিটুকু পড়ুন

নদী তীরের ইমাম থেকে গ্লোবাল ফ্রিল্যান্সার: একটি অনুপ্রেরণার গল্প

লিখেছেন নাহল তরকারি, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:০৬




নদী তীরের ইমাম থেকে গ্লোবাল ফ্রিল্যান্সার: একটি অনুপ্রেরণার গল্প

একটি বিশাল নদীর কোলঘেঁষে গড়ে ওঠা শান্ত এক জনপদ, আর ঠিক নদীর ঘাট ঘেঁষেই ছিল একটি সুন্দর মসজিদ। সেই মসজিদের ইমাম সাহেব... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×