বিপদ যখন আসে তখন আকাশ ভেঙ্গেই কি আসে? কথাটা সত্যি না কুসংস্কার তা জানি না। যাদের সিগারেট খাওয়ার বাতিক আছে তারা জানেন প্রয়োজনে হাতের নাগালে সিগারেট না পাওয়ার কস্টটা। গতকাল খবরটা পড়ে মীর্জা আব্বাসের জন্য বেশ কস্ট লাগছিল। বেচারার নিজের পকেটের সিগারেটের প্যাকেট হাওয়া হয়ে গেল পকেটমারের ভালবাসার পরশে। বেরসিক পকেটমার!!!
সমকাল ফেব্রুয়ারীর 26 তারিখের খবরে বলা হয়, আত্মগোপন থেকে বেরিয়ে মির্জা আব্বাস রোববার দুপুরে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনে এসে পকেটমারের শিকার হন। ধূমপানের ইচ্ছা জাগায় পকেটে হাত দিয়ে দেখেন বেনসনের প্যাকেটটি নেই। পকেট থেকে প্যাকেটটি হাওয়া হয়ে গেছে। গাড়ি থেকে নামার পরপরই তাকে সাদা পোশাকধারী আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ঘিরে ফেলে। এছাড়া চারপাশে ছিল অগণিত উৎসুক মানুষ। এক রকম জটলার মধ্য থেকে দোতলায় পরিচালক তানকিন হক সিদ্দিকীর কক্ষে নিয়ে যাওয়ার পর তিনি ধূমপান করার ইচ্ছা প্রকাশ করেন। পরিচালকের অনুমতি নিয়ে নিজের পাঞ্জাবির পকেটে হাত দিয়ে দেখেন বেনসনের প্যাকেট নেই। রসিকতা করে আব্বাস বলেন, আরে ভাই, কোন জায়গায় এলাম। পকেটে কিছুই নেই। পরে অবশ্য তার ধূমপান করা সম্ভব হয়নি। এর মধ্যেই যৌথ বাহিনী তাকে গ্রেফতার করে। বিডিনিউজ 24 ডট কম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


