somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাও পুরাতন:

০৭ ই মার্চ, ২০০৭ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবি ঠাকুর কি ভবিষ্যত দ্রস্টা ছিলেন? গতরাতে ফোন পেয়ে ঘুম থেকে উঠে সব কথা শুনে থেমে থেমে শুধু রবি ঠাকুরের একটা কবিতার লাইন বারবার মনে পড়ছিল:
"হেথা হতে যাও পুরাতন
হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে"।

পুরনো দিনের কথায় আমি নিজে বড্ডো স্মৃতিকাতর হয়ে যাই। কত কথাই ঘুরপাক খায় মনের ভেতর। কথাগুলো বলার জন্য বারবার মোচড় মারে মনের অন্দরমহলে। নীরবে বলি, অপেক্ষা করো। সময় হয়নি সব গল্প বলার। তার চেয়ে তাকিয়ে দেখো ফেলে আসা বর্ণালী দিনগুলোর কথা।

হঠাৎ আজকে খুব ছোটবেলার রোদেলা বৃস্টির বিকেল বেলার কথা মনে পড়ছে। ফেলে আসা স্মৃতি আর চোখের সামনের পদর্ার সচল ছবির মধ্যে একটা অদৃশ্য যোগসূএ খুঁজে পাই। খুব মনে পড়ছিল, এক পশলা বৃস্টি হয়ে রৌদ্রস্নাত বিকেলে রংধনুর বিচিএ আলোর সিঁড়ির দিকে তন্ময় হয়ে থাকতো আমার দৃস্টি। অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতাম সেই সিঁড়ি করে বোধহয় রূপকথার রাজ্যে যাওয়া যায়। সকল ভাবনা রংধনুকে আবৃত করে থাকতো। আবার এতো বছর পর মনে হয় রংধনু দেখছি। মনে হয়, এবার বোধ হয় সন্ধ্যা আসবে না। বিকেল ফুরোবে না। এরকম আলোতে চলতে থাকবে আমাদের পথচলা। এরকম ভাবতে ভাবতে একসময় সন্ধ্যা চলে আসতো। বাসায় ফিরে যাওয়ার তাড়া শুনতাম। ব্যস্ত কিশোররা ত্রস্ত হাতে নাটাই টেনে ঘুঁড়ি নিয়ে আসতো হাতে। সাঙ্গ হতো খেলা। শেষ হতো সকল আনন্দ আর ব্যস্ততা। পরের দিনের পড়ার হিসেব মিলাতে মিলাতে রাত হয়ে যেত। অংক না মেলার কস্ট ও আতঙ্ক মুখাবয়বে ফুটে উঠতো। সেই ভয়ার্ত চেহারা এড়াতো না অভিভাবকদের সতর্ক দৃস্টি। একসময় তাদের শাসনও মনে হতো দু:শাসন!!!

অবসন্ন বিকেল বেলায় জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি, মাঠটা আগের মতোই সবুজ। ব্যস্ত শিশু কিশোরদের ভীঁড়। তাদের চঞ্চল ছুটোছুটি। একদিন এদেরকেও এই মাঠ ছেড়ে দিতে হবে নতুনদের জন্য। রবি ঠাকুর আবারও উদ্ধার করবে পুরনোদের। কবি, মুছে দিতে চান পুরনোদের নাম। সেখানে যোগ দিবে নতুন নতুন নাম। কবিরা কি সত্যি ভবিষ্যত দ্রস্টা? রবি ঠাকুর নবীনদের বন্দনায় পংক্তি সাজান:

"আয় রে নূতন, আয়, সঙ্গে করে নিয়ে আয়
তোর সুখ তোর হাসি গান।
ফোটা নব ফুলচয়, ওঠো নব কিশলয়,
নবীন বসন্ত আয় নিয়ে।
যে যায় সে চলে যাক _ সব তার নিয়ে যাক,
নাম তার যাক মুছে দিয়ে"
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আমার মন খারাপ, ফুল দিয়ো=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই মে, ২০২৬ দুপুর ২:৫৮



অকারণে মন ভালো না আজ
তুমি কোথায়?
এসো এক গুচ্ছ রঙ্গন নিয়ে
বাঁধো আমায় ভালোবাসার সুতায়।

অকারণে ভালো লাগে না কিছু;
তুমি কই গেলে?
রক্ত রঙ ফুল নিয়ে এসো;
উড়ো এসে মন আকাশে - প্রেমের ডানা মেলে।

কী... ...বাকিটুকু পড়ুন

সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূরে থেকে....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১২ ই মে, ২০২৬ বিকাল ৩:৫৫


সূর্যমুখী
অন্যান্য ও আঞ্চলিক নাম : রাধাপদ্ম, সুরজমুখী (হিন্দি)
সংস্কৃত নাম : আদিত্যভক্তা, সূর্যকান্তি, সূর্যকান্তিপুষ্প
Common Name : Sunflower, Common sunflower
Scientific Name : Helianthus annuus

সূর্যমুখী একটি বর্ষজীবী ফুলগাছ। সূর্যমুখীকে শুধু ফুলগাছ বলাটা... ...বাকিটুকু পড়ুন

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

লিখেছেন আরোগ্য, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:২১

গতবছর এই মে মাসের ১৭ তারিখেই আমার চোখের প্রশান্তি, আমার কর্মের স্পৃহা, আমার জননী এই ক্ষণস্থায়ী পৃথিবী ও আমাদের কাছ থেকে মহান রব্বের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। আব্বু... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছে করে

লিখেছেন বাকপ্রবাস, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৮

ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।

রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।

ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।

ওসবে আমার... ...বাকিটুকু পড়ুন

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

×