মহীউদ্দীন ফিরবে কি?
২৮ শে মার্চ, ২০০৭ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বঙ্গবন্ধু হত্যার অন্যতম আসামী মহীউদ্দীন এই মুহুত্তের্্ব ফিরে আসছে না। এক সপ্তাহের জন্য তার আসা বিলম্বিত করা হয়েছে। খবরটা সন্ধ্যা থেকেই সাংবাদিক বন্ধুদের মুখে মুখে। কিন্তু রাতের বেলা যখন বন্ধুর ফোনটা পেলাম তখন বুঝলাম, বিষয়টা একটু জটিলতার দিকে পা এগোচ্ছে। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান Dana Rohrabacher হোমল্যান্ড সিকিউরিটিকে অনুরোধ করে এই হত্যাকারীর আসা বিলম্বিত করেছেন। বাংলাদেশে গভীর রাত। এরকম রাতেই বঙ্গবন্ধুর হত্যাকারীরা বেরিয়েছিলেন তাদের নৃশংস সামরিক অভিযানে। কিন্তু মার্কিন রাজ্যের ক্যালিফোর্নিয়াতে এখন দুপোর বেলা। সেখানকার আলোকিত মানুষরা কি তাদের এলাকার কংগ্রেসম্যান ও সিনেটরদেরকে দু'কলম লিখে জানাবেন যে কি ভীষণ অন্যায় হচ্ছে যখন মহীউদ্দীনকে দেশে ফেরানো বিলম্বিত করা হচ্ছে। তারা কি পাঠিয়ে দিবেন তাদের প্রতিনিধিদের কাছে সেই কালো রাতের হত্যার ছবিটি। দলিলটি। জাতির জনককে ভালবাসতে হলে আওয়ামী লীগের সদস্য হতে হয় না। যারাই মহীউদ্দীনকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ার সামনে দাঁড় করাবে তারাই হবে সত্যিকারের সাহসী মানুষ। বিবেকের সামনে নির্বিকার থাকার মতো অপরাধ কি আর কিছু আছে?
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৭ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮

২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

মঙ্গল গ্রহের রাণী আএলিটা।

রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।
বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের...
...বাকিটুকু পড়ুন
এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুন