মৌলবাদ বিরোধী গবেষণা সেল:
০১ লা এপ্রিল, ২০০৭ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিছুক্ষণ আগে সন্ধ্যা 7টার চ্যানেল আইয়ের খবরে দেখলাম তত্ত্বাবধায়ক সরকার মৌলবাদ প্রতিরোধে গবেষণা সেল স্থাপনের উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশে জংগীদের উত্থান কোন আকস্মিক ঘটনা ছিল না। পঁচাওরের পট পরিবর্তনের পর থেকে দেশে মৌলবাদী ও যুদ্ধাপরাধীদের ক্রমানন্বয়ে পূনর্বাসন করা হয়েছে। বিশেষত: গত জোট সরকারের আমলে মৌলবাদী শক্তিগুলো যেরকম প্রকাশ্য সাহায্য ও পৃষ্ঠপোষকতা পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এর ফলাফল আমরা নিজ চোখে প্রত্যক্ষ করেছি। ক'দিন আগে হিজবুত তাহরীরের যেসব তরুণ সদস্যদের কর্তৃপক্ষ গ্রেফতার করেছে তা প্রমান করে তাদের আন্ডারগ্রাউন্ড কার্যক্রমের সুদূর বিস্তৃতি।
আমি ব্যক্তিগতভাবে সরকারের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানাই। বাংলাদেশে ধর্মভিওিক মৌলবাদী দলগুলোর ব্যাপারে গবেষণা, তথ্য ও উপাত্ত সংগ্রহ এদের কার্যক্রম সম্পর্কে সঠিক চিএ প্রদান করে এদেরকে প্রতিরোধে সঠিক কর্মসূচী নিতে সাহায্য করবে। বাংলাদেশে মৌলবাদী রাজনীতির অগ্রসূরী হচ্ছে জামাত শিবির। এদের জেহাদী তৎপরতা পরবতর্ীতে অন্যান্য জেহাদী দলগুলোর সৃস্টিতে উৎসাহ জুগিয়েছে। মৌলবাদ প্রতিরোধে বিভিন্ন দেশী-বিদেশী গবেষণা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের উদাহরণগুলো সরকারের এই নতুন উদ্যোগকে কারিগরি ও উপাওগত সহায়তা দানে সক্ষম হবে। মৌলবাদের বিষক্রিয়া থেকে জাতিকে রক্ষায় এটি হচ্ছে সবচেয়ে বলিষ্ঠ পদক্ষেপ। সর্বাত্মক সাফল্য কামনা করি এই মহতী প্রচেস্টার।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৭ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন