কে বড়?
০৭ ই এপ্রিল, ২০০৭ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিদের আমি খুব ঈর্ষা করি। কারণ, কাব্য চর্চা আমার কর্ম না। ছন্দ বেরোয় না, কিন্তু ছন্দ আমাকে অন্তরীণ করে রাখে। ভাবনাকে আচ্ছন্ন করে রাখে। কবিরা পারেন কঠিন কথাকে সহজ করে বলতে। আর আমার মতো অকর্মার ধাড়িরা সহজ কথাকে কঠিন করে বলে এক প্রস্থ আনন্দ খুঁজে। তাই, আজকে বিশেষভাবে কবিদের প্রণতি জানাই। স্মরণকালে কোন কবিকে আঘাত দিয়েছি বলে মনে পড়ে না। তবে নিজের অজান্তে কোন কবিকে কখনও আঘাত দিলে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাবছি, এখন থেকে কবিদের প্রশস্তি গাইব। তাদের কবিতার পংক্তিমালা নিয়মিতভাবে তুলে ধরব আপনাদের জন্য। কবিতা উৎসব দিয়ে চলুন স্বাগত জানাই এবারের বৈশাখকে। ঝড় আর অনিশ্চয়তার ঝঞ্জা নিয়ে আসছে বৈশাখ। তারপরও তার প্রশস্তি গাইব। খবরদার কবিতাকে ছুটি দেওয়ার কথা ভুলেও বলবেন না!!!
আজকে সকালে কবিতার বই পড়ছিলাম। রফিক আজাদের একটা কবিতার দিকে তাকিয়ে চোখ আটকে গেল। বারবার আওড়াতে লাগলাম। লাইনগুলো খুব চেনা। চারদিকের সাথে কেমন যেন মিলে যায়! কি আশ্চর্য কবি প্রতিভা!!! অনাগত মানুষের মনগুলো কবিরা অবলীলায় পড়ে ফেলেন, লিখে ফেলেন পংক্তির সারিতে। ধন্য কবি। তাহলে চলুন আবৃত্তি করি রফিক আজাদের কবিতা "কে বড়"?
"_মানুষ কতোটা ভালো?
_কুকুরের চেয়ে নিশ্চয়
ভালো হওয়া 'উচিত তাহার'?
_কুকুর বিশ্বস্ত বটে,
মানুষ বর্তাবে কেন
কুকুরের গুণ?
_তা বটে! কুকুর পাহারা দ্যায়
মনিবের ধন।
_মানুষ তা করবে কেন,
মনিবকে মেরে ফেলে
দখল করবে তাঁর বাড়ি।
_তা' হলে বড় কে বলো?
_মানুষের চেয়ে বড়
কুকুর, কুকুর"!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন