somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোঁজা সম্প্রদায়

২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত ছাঁচের মধ্যে ফেলা চলে না। বার্নাড লিউইস খোঁজাদের বিবরন দিতে গিয়ে বলেছিলেন - এরা এক পাতলা মুসলিম আচ্ছাদনের তলায় হিন্দু মনোভাবাপন্ন। ইসলামি ধর্ম বিশ্বাসের অধীনে এ এক বিশিষ্ট সম্প্রদায়, যার মধ্যে হিন্দু - মুসলিম দুয়েরই মিশ্রণ। ১৯১৭ সালে সরোজিনী নাইডু লিখেন- " জিন্না সম্প্রদায়গতভাবে হিন্দু এবং ধর্মে মুসলিম : এ হয়তো প্রতীকী নয় যে খোঁজা পিতা-মাতার এই সন্তান 'হিন্দু -মুসলিম ঐক্যের দূত হয়ে উঠবেন," তখন জিন্নার উদার ব্যক্তিত্ব কে তার খোঁজা উত্তরাধিকারের সঙ্গেই যোগ করেছিলো।

বোহরা ও মেমনদের মতো,খোঁজারাও তাদের সম্পদ, তাদের বাণিজ্য এবং ব্যবসায়ের দক্ষতার জন্য পরিচিত। তারা চারিত্রিকগতভাবে একান্ত শান্তিপ্রিয়। তাদের অবস্থান মূলত ইন্ডিয়ার সুরাট,ভারুচ,আহমেদাবাদ,বম্বে ; পাকিস্তানের করাচি এবং ভারতের পশ্চিম উপকূল ঘিরে। এইসব কেন্দ্র থেকে তারা বম্বে প্রেসিডেন্সির ভিতরের ব্যবসার একটি বড় অংশ নিয়ন্ত্রণ করতেন, সেই সাথে পূর্ব আফ্রিকা এবং মিশাসের সঙ্গে বাণিজ্য করতেন, আর বম্বে শহরের মধ্যেও বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন। ইংরেজি ভাষার শিক্ষার নিরিখে অবশ্যই তারা কখনোই খুব অগ্রসর ছিলেন না। কিন্তু সেটা তাদের খুব বড় দুর্বলতা হয়ে দেখা দেয় নি কারণ তারা নিজেদের মাতৃভাষা গুজরাতিতে অগ্রসর হিন্দুদের মতোই সড়গড় ছিলেন। সম্প্রদায় হিসেবে তাদের ইংরেজি জানার খুব বেশি প্রয়োজনও ছিলো না কারণ তাদের ব্যবসায়ের কাজ তারা গুজরাতিতে ভালোই চালিয়ে নিতেন।তাদের কাছে সরকারি চাকরি বা পদ সাফল্যের কোনও প্রমাণ ছিলো না।তাদের ধর্মীয় নেতা ছিলেন আগা খান, যদিও জিন্নাহ তাকে কখনোই সেই স্বীকৃতি দিতে রাজি ছিলেন না।

ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকায় খোঁজা সম্প্রদায়ের মানুষ স্বাভাবিকভাবে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও সেই ভাবেই নির্ধারিত হয়। সে সময় সরকারি চাকরির জন্য প্রতিযোগিতাই সাম্প্রদায়িক পরিচিতি প্রতিষ্ঠা করার প্রধান উদ্দেশ্য ছিল। খোঁজারা স্বয়ংসম্পূর্ণ, সমৃদ্ধ গোষ্ঠী হিসেবে এই সরকারি চাকরির প্রতিযোগিতার ভাইরাস দ্বারা আক্রান্ত হয় নি। খোঁজারা যে কখনোই নিজেদের 'মুসলিম ' পরিচিতি প্রতিষ্ঠা করতে সম্প্রদায় হিসেবে উদ্যোগী হয় নি,অধিকাংশ মুসলিম গোষ্ঠীর সঙ্গে এই ছিল তাদের প্রধান তফাৎ। তাছাড়া, বম্বের বাণিজ্যিক জগতের সদস্য হওয়ায় ব্যবসাগত কারণেই সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে সদ্ভাব রাখাটা তাদের কাছে ছিল একান্ত জরুরি। নইলে কী করেই বা তারা ব্যবসায়িক এবং আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতেন।

রেফারেন্স -
১. ইউনিটি এন্ড ভ্যারাইটি ইন মুসলিম সিভিলাইজেশ্যন, জি ই ভন গ্রুনেবম (১৯৫৫) ; পৃষ্ঠা -৮।
২. An Ambassador of Unity, His speech and writing (1912-17), Mohammad Ali Jinnah.
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×