
আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা শুনে। চমৎকার মানুষগুলি বুঝি খুব জলদিওই চলে যায় ……
নাম মোজাম্মেল, রথো রাফি (যিনি ব্লগমণ্ডলে এবং সাহিত্য অঙ্গনে রথো রাফি বা রাফিব্লগ নামে পরিচিত ছিলেন) বাংলাদেশের একজন অত্যন্ত পরিচিত নিভৃতচারী কবি, ব্লগার, অনুবাদক ও সাংবাদিক ছিলেন তিনি।
তিনি সামহোয়্যার ইন ব্লগসহ (Somewhereinblog) বিভিন্ন বাংলা ব্লগিং প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে লেখালেখি করেছেন। তার লেখালেখির মূল ক্ষেত্র ছিল কবিতা এবং অনুবাদ, তবে তিনি বেশ কিছু চমৎকার গদ্যও লিখেছেন।
রাফি ভাই সাথে আমার খুব কমই কথা বা যোগাযোগ হয়েছে। যতটুকুওই কথা হয়েছে অনেক চমৎকার লেগেছে। আমার এলাকার বড় ভাই ছিলেন। ইচ্ছা ছিল তার সাথে দেখা করা। আমি থাকি প্রবাসে আর আজ তিনি অনন্ত পথে যাত্রা করছেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন” মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত জনসিব করুন।
রাফি ভাইয়ের বিষয়ে সংগ্রহীত কিছু তথ্য -
মৃত্যু: তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছিলেন এবং ২২শে অক্টোবর, ২০২৬ তারিখে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫১ বছর বয়সে মারা যান।
পেশা ও অবদান: তিনি পেশায় একজন সাংবাদিক ও ফ্রিল্যান্সার ছিলেন। চার্লস বুকোস্কি, এরিখ ফ্রিড এবং জারোস্লাভ সাইফার্টের মতো বিশ্ববিখ্যাত কবিদের কবিতা অত্যন্ত সাবলীলভাবে বাংলায় অনুবাদ করে পাঠকদের কাছে পরিচিতি লাভ করেন।
কাব্যগ্রন্থ: প্রচারবিমুখ এই কবির একমাত্র প্রকাশিত কাব্যগ্রন্থের নাম 'অক্ষর ও বালির পৃথিবী'। ৪৩২ পৃষ্ঠার এই বিশাল বইটিতে ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত লেখা তার দুই শতাধিক কবিতা স্থান পেয়েছে।
উৎসব ও জন্মস্থান: তার জন্ম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া গ্রামে এবং তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস ও কাজ করতেন।
বাংলা ব্লগমণ্ডলে নিজস্ব বুদ্ধিবৃত্তিক এবং স্বতন্ত্র ভাষাভঙ্গির কারণে সহ-ব্লগার ও সাহিত্যপ্রেমীদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।
তার সাথে আমার আর দেখা হবে না ------------
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

