
ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ তলে খানিকটা জিরিয়ে নিতে এখন আর সমস্যা নাই। কোন কোন সময় এখন আর কেউ বলবে না তুম কোন হে?
চাঁদগাজীর সাথে যারা ঝগড়া করতো তারা এখন ব্লগে খুব কম আসে। যারা চাঁদগাজী এবং প্রতিপক্ষের ঝগড়া দেখতে আসতো তারাও এখন ব্লগে কম আসে। চাঁদগাজীর মন্তব্যের প্রতিক্রিয়া মন্তব্যে সেকালে মন্তব্যে ব্লগ পোষ্ট ভরে যেত। এখন চাঁদগাজীর মন্তব্য নাই, এর প্রতিক্রিয়া মন্তব্য নাই। সেজন্য এখন অনেক ব্লগ পোষ্টে কোন মন্তব্য নাই। ব্লগে কোন ঝামেলা নাই। ব্লগে এখন শান্তি আর শান্তি। এমন শান্তির পরিবেশ সৃষ্টি করতে ব্লগ কর্তৃপক্ষকে অনেক কষ্ট করতে হয়েছে। এখনো কয়েক জন ব্লগারকে কমেন্ট ব্যান করলে আশা করা যায় ব্লগে মন্তব্যের পরিমাণ আরো কমবে। তাতে ব্লগ পোষ্টে কমে গেলে দেখা যাবে প্রথম পাতায় কোন পোষ্ট আটকে থাকবে। যার যখন সময় হবে সে তখন এসে প্রথম পাতায় পোষ্টটি এসে পড়তে পারবে। তারপর দেখা যাবে ব্লগে আর ব্লগার নাই, আছে ভিজিটর। তারাও বারবার না আসলে ভিজিটর সংখ্যাও কমবে। একজন পোষ্ট দ্তা ব্লগে পোষ্ট দিয়ে বহু দিন পরে এসে দেখবে তখনও তার পোষ্ট সামনের পাতায় জ্বল জ্বল করছে। তখন সে মনে অনেক শান্তি পাবে। ব্লগ কি তবে সেই দিকেই যাত্রা করছে। ঘটনা যাই ঘটুক ব্লগটা যেন বন্ধ না হয় সে কামনা থাকলো। কারণ তাতে অন্তত মাঝে মধ্যে ব্লগে ঢুঁ মেরে নিজের পোষ্ট দেখা যায়।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



