আমার নয়টা পাঁচটা অফিসে ঠিক দুপুর বারোটায় খেতে বসি। গত পাঁচ বছরে কখনও অফিসে ভাত এনেছি মনে পড়ে না। তবে ইদানীং সবসময় থাকে দু' পিস ব্রেড, একটু ভাজি। এতেই হয়ে যায়। ভাজি বলতে আলু বা সব্জী ভাজি। সারাদিনে অবশ্য তিনবার ফল থাকবে। আর এককাপ চা সকালে। প্রচুর পানি। বাসায় ফিরে বিকেল সাতটার মধ্যে ডিনার শেষ। টানা বারান্দায় বসে এক কাপ চা। তারপর ব্লগে বসা। জীবনটা রুটিনে বেঁধে রেখেছি। এর বাইরে যাওয়ার কোন উপায় নেই।
আজকে দুপুর বেলা অবশ্য রুটি ভাজি বাদ দিয়ে ঝালমুড়ি বানিয়ে খেলাম। দুয়েক জন বন্ধুকে ফোন করে আসতে বললাম। তার বলল, শুধু ঝালমুড়িতে পোষাবে না। বয়স হয়েছে। কিন্তু দোস্তদের ছিল্ মারার কনসেপ্টটা গেল না। বড়ো রকমের বিল না ধরাতে পারলে না কি শান্তি পায় না এরা। বেশী খাওয়া ভাল না। যারা বেশী খেয়েছে তাদের অবস্থা দেখেও কি বাংগালদের হুঁশ হবে না ?
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০০৭ রাত ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




