somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে লিখবেন ব্লগে:

১৯ শে জানুয়ারি, ২০০৬ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(1ম পর্ব)
শোহেইল মোতাহের চৌধুরী তার দূরের জানালা ব্লগে একটা গঠনমূলক প্রস্তাব দিলেন, "কি লেখা উচিত এবং কিভাবে লেখা উচিত"। তাই, ভাবলাম লিখে ফেলি কিছু একটা। ব্লগে লেখার ব্যাপারে আমার এই লেখাটা কেমন লাগল অবশ্যই জানাবেন। আমি আরও ক'টা ধারাবাহিক পর্বেএই লেখাটা প্রকাশ করব। এতে অবশ্য রাজনীতির কোন ছোঁয়া থাকবে না। তাই ভূতসহ সকল শরীরি ও অশরীরি পাঠককে স্বাগত জানাই।

সুন্দর ও সহজ করে লেখা ও বলা সত্যি একটি আর্ট। সবার প্রশ্ন: সুন্দর করে লেখা যায় কিভাবে? কঠিন ও জটিল শব্দ ব্যবহার করে আমরা লেখাকে বুঝার জন্য অবোধ্য করে ফেলি। লিখবেন ছোট ছোট বাক্যের ব্যবহার করে। লিখবেন শুদ্ধ বানান ও সঠিক শব্দ চয়ন করে। খেয়াল রাখবেন, লেখায় ধারাবাহিকতা আছে কি না? লেখার বিষয় কি? সহজ ভাষায় লেখার আরেকটা কায়দা হচ্ছে, ভাববেন আপনার লেখাটা পাঠকের সাথে কথা বলছে। সহজ কথা কঠিন করে বলা সহজ, কিন্তু সহজভাবে বলা তার চেয়েও কঠিন। লেখাটা ভাব বিনিময়ের জন্য। তাই অসংখ্য ভাব দিয়ে লেখাটাকে ভারাক্রান্ত করবেন না। কি নিয়ে লিখবেন, কাগজে টুকে রাখুন। কি কি বিষয় নিয়ে লিখবেন, তালিকা করে নিন। তা কাজে লাগবে পরে। লেখাতে মিশিয়ে দিন আপনার আবেগ ও হৃদয়ের ছোঁয়া। নিজের লেখাকে বিভিন্ন সময়ে বারবার পড়ে দেখুন, সম্পাদনা করুন। একসময় নিজেই বলে উঠবেন: "লেখাটা চমৎকার"।

অসংখ্য কবিতা ও প্রবন্ধ পড়ুন। শব্দ চয়নগুলো দেখুন। লেখার মাঝে কোন অসংগতি ও অসামঞ্জস্যতা আছে কি না তা লিখে রাখুন। হাতের পাশে বাংলা ও ইংরেজী অভিধান রাখুন। অন্যকে বলুন, আপনার লেখার সমালোচনা করতে, শুধু বিষয় নিয়ে নয়, ধরণ নিয়েও। আপনার লেখা নিয়ে হতাশ হবেন না, কথা বলতে পারাটা যেমন একদিনে হয়নি, লেখাটাও তেমন। এর জন্যে দরকার চর্চার। বড়ো লেখার দরকার নেই। ছোট করে লিখুন। কিন্তু লিখুন এমনভাবে যাতে আপনার লেখাটা পাঠকের মনে গভীরভাবে দাগ কাটে। বন্ধু-বান্ধবদের নিয়ে পাঠ্যচক্র তৈরী করুন। আড্ডার ফাঁকে 15মিনিটের জন্য আলাপ করুন, সবার পড়া বইটি কেমন লেগেছে? যদি লিখতে চান, লেখার নেশা করুন। সুস্থ সমাজ ও সংস্কৃতিমনা মনন নিমর্াণে প্রয়োজন চমৎকার লেখা। আপনার লেখা ভাবনার জগতে আনবে বিপ্লব। ভাবনার হাত ধরে আসবে পরিবর্তন। বাঁধ ভাঙ্গার আওয়াজ লেখার সুযোগ করে দিয়েছে। বাকীটা এখন আপনাদের উপর। ক্রমশ:...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

রাস্তায় পড়ে থাকা একপাটি জুতো

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১২:৫২



রাস্তায় চলার পথে এমন দৃশ্য আমার মাঝেমধ্যেই চোখে পড়ে। আজও বাসায় ফেরার সময় ঠিক এমনই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম—রাস্তার একপাশে নিথর হয়ে পড়ে আছে একটি শিশুর একপাটি জুতো... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×