somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখের চমক:

২০ শে এপ্রিল, ২০০৬ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছুটির দিনের এই কলামটিকে তার নিজস্ব বৈশিস্ট্যে অনন্য করে রাখতে চাই। সারা সপ্তাহের অন্তরীণ ভাবনাগুলো ছুটির দিনের অবসরে পাখা মেলে কম্পিউটারের স্ক্রীনে জায়গা করে নিতে চায়। সপ্তাহ দু'য়েক আগে সুখ নিয়ে লিখেছিলাম, সেই ধারাবাহিকতায় আজও আপনাদের সুখ বিষয়ক ভাবনায় যোগ দেওয়ার নিমন্ত্রন রইল। একজন সুখী মানুষের প্রতিচ্ছবি নির্মাণ করতে চাই, না কোন মাথাভারী বেন্থামীয় সুখনীতির তাতি্বক বিশ্ল্লেষণ করতে চাই না। মানুষের জীবণের সহজ-সাবলীল ধারাকে গতিশীল রেখে তার মাঝ থেকে সুখবোধের তৃপ্তি সংগ্রহ করার জন্য আত্মবিশ্বাসের বীজ বপন করতে চাই।

জীবণ শুধু দু:খবোধ ও যন্ত্রণার অগ্রন্থিত কথনিকা নয়, সুখবোধের ভাবনা আচ্ছন্ন করে রাখুক আমাদের সকাল-সন্ধ্যা-দিন-রাত। এরকম একটা মঙ্গল কামনাকে সম্বল করে নিজস্ব ভাবনার প্রশস্ত করিডোরে হারিয়ে যাওয়ার মধ্যে অনেকে নার্সিস্টিক ভাবনার গন্ধ পেলে আমি ক্ষমাপ্রাথর্ী। ভানুর কৌতুকের মতো সবকিছু সহ্য হয়ে যাবে বলে নেক্সট আইটেম নিয়ে একরাশ ভাবনা আমরা প্রথাগতভাবেই শুরু করি। সেই তুলনায়, পশ্চিমা বস্তুবাদী জীবণধারায় 'এর চেয়ে অধিকতর ভাল কিছু হতে পারত না' বলে একটা ভাব প্রকাশের মধ্যে অহমিকাবোধ বা সহজতাবোধ থাকতে পারে হয়তো, কিন্তু তাতে বাস্তবতাবিবর্জিত স্বপ্নবিলাস কাজ করে না। উপযোগিতাবাদিরা প্রতিনিয়ত সংগ্রাম ও প্রতিযোগিতার মধ্যে সুখ বিলাস খুঁজে নেয়, সেখানে আমরা নিয়তিবাদী হয়ে সুখ চিন্তা বিসর্জন করে দু:খবিলাস করতে ভালবাসি।

গ্রীক মিথোলোজীর প্যান্ডোরার বাক্স খুলে তাবৎ অনিস্টের পাশাপাশি একটু আশা আর একটু স্বপ্ন যে মানুষকে বিরামহীনভাবে অনুসরণ করছে তা আমরা একেবারে ভুলে যেতে চাই। হতাশার চাষাবাদ তো আমাদের ধর্মেও নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে, আশার প্রদীপ জ্বালিয়ে রাখতে যা করুণাময়ের কল্যাণের ধারা নিয়ে আসবে। এরকম আত্মবিশ্বাসী প্রত্যাশার মাঝে বেড়ে উঠা মানুষকে দু:খবোধ খুব একটা কাবু করতে পারে না। আমরা এক ধরণের ধূসর বাস্তবতায় জীবণ-নির্বাহ করলেও তার মাঝেও স্বপ্নের সোনালী সূর্য উঁকি দেয়। প্রিয় কবি জীবনানন্দ দাশ তো বলে উঠেন,

"...পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন,
মানুষেরা রবে না আর, রবে শুধু মানুষের স্বপ্ন তখন
সেই মুখ আর আমি রবো সেই স্বপ্নের ভিতরে"।

তাই সুখের আর স্বপ্নের চমক দিয়ে প্রত্যয়ী ভাবনায় জীবণ সাজাতে পারলেই নিত্যদিনের জীবণ অনেক আনন্দের হয়ে উঠবে। তাই আমি সোচ্চার, "আমি সুখী মানুষ"। বেঁচে থাকতে চাই সুখী ও আনন্দিত মানুষ পরিবেস্টিত হয়ে। আপনার কে কে আমার সাথে যোগ দিবেন আজকের সকালের আনন্দ গীতমালায়?

"সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মলপ্রাণে
জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে,
সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দগানে
সঙ্কটে সম্পদে থাকো কল্যাণে,
থাকো আনন্দে নিন্দা অপমানে।
সবারে ক্ষমা করি থাকো আনন্দে,
চির-অমৃতনির্ঝরে শান্তিরসপানে"

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

×