somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মৃত্যু সংবাদ

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।

শামীমা অফিসের কাজের ফাঁকে এ সময়টা একটু জিরিয়ে নেয়, এসময় যে কারো ফোন খুব বিরক্তিকর। ফোন বেজে চলছে। পৃথিবী ফোন করেছে। তার নিজের মেয়ে। ফোনটা রিসিভ না করলেই নয়।
-হ্যালো, পৃথিবী?
ওপাশ থেকে কেউ একজন কেঁদে উঠল।
-হ্যা আন্টি। আজকি একটু সময় বের করে আসা যাবে? মন ভালো নেই। ও আর নেই মা। আমি কি করব এখন?
-ও নেই মানে? কে নেই? কি হয়েছে?
-আমার বন্ধুটা। ও আর নেই। কাল রাতে নাকি চলে গেছে অনেক দূরে। সবায় বলছে যে মারা গেছে।

শামীমা মেয়ের কথা শুনে কি করবে বুঝতে পারছিল না। মজার ব্যাপার হল, মেয়ে তাকে মা ডাকছে! কাগজপত্রে সে এখন মেয়ের মা না। মেয়ে তার বর্তমান বাবা মার সাথে থাকে। স্বামী মারা যাওয়ার পর বাসার থেকে চাপ দেই বিয়ের জন্য অনেক , তখনই আলাদা হয়ে যাওয়া। মেয়েকে তার চাচা চাচী এডোপ্ট করে নেয়। পৃথিবী সব জানে, চাপা অভিমানের বসে আন্টিই ডাকে এখনো।

-ইয়ে মানে, আমার তো আজকে একটু ভিসা অফিসে যাওয়া লাগবে, তুমি কান্না থামাও, খেয়ে নিয়ে ঘুমাও। কেমন? এগুলো নরমাল ব্যাপার। মৃত্যুটা খুবই স্বাভাবিক। আসলে ফেব্রুয়ারীতেই হয়ত ফ্লাই করব। একটু বিজি একারণে।

পৃথিবী জানত এমনটাই বলবে। শামীমা আন্টির ভিসা অফিসে আজ কাজ নাই। আন্টির ইচ্ছা নাই এইসব ব্যাপারে মাথা ঘামানর। তাই আসবেনা।
ঐশীকে ফোন দেওয়া হয়েছিল। ও বলল ওর নাকি পড়া আছে বিকালে, অথচ কাল রাতে নিশান বলেছিল যে আজ ঐশীর সাথে ডেটিং বিকালে! ফোন ধরে ডুকরে কেঁদে উঠে যখন বলল যে , "দোস্ত, ও আর নাই। নাঈম ইড নো মোর, প্লীজ আমার বাসায় আয়, কান্না পাচ্ছে, কি করব জানিনা" ঐশী শান্তনা দিয়ে বলল, যে সে আজ আসতে পারবেনা।


২।

মিসেস হক পায়চারী করছে, রুমের পাশ দিয়ে। মেয়ে মেঝের উপরে বসে কাঁদছে, আর বারবার কি জেন হাতড়াচ্ছে। ধুর সব আদিক্ষেতা! কোন ছেলে মারা গেছে তার জন্য এত আদিক্ষেতা! ওড় বাবায় ওকে লাই দিয়ে দিয়ে মাথায় ঊঠিয়েছে।

-পৃথিবী। মা তুমি খেয়ে নিও। খাবার রেখে গেলাম। এভাবে কাদতে হয় না। মৃত্যুটা খুব স্বাভাবিক।
-মা, আমার খিদা নাই। মা ও নাই। কিচ্ছু নাই। আমার বেস্ট ফ্রেন্ড নাই।

মি,হক বাসায় এসেছে এইমাত্র, সব শুনে মেয়ের পাশে বসে আছে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।

ফাইয়াজ, বোনের কান্না সোঝ্য করতে পারে না। বোনের জন্য পিজ্জা নিয়ে এসে খাওয়ানর চেষ্টা করছে। ইতিমধ্যে বাসার টিচারদের পড়াতে আসতে মানা করাও হয়ে গেছে।

মেয়ের কান্না থামছে না। বারবার চিৎকার করে উঠছে।

মি,হকের চিন্তা হচ্ছে, মেয়েটা কিছু করে না বসে, কখনো কারো মৃত্যুতে এভাবে কাঁদতে দেখেনি মেয়েকে। ছেলেটা শুধুই বন্ধু ছিল নাকি অনেক বেশী কিছু?


৩।

পৃথিবী ঘড় থেকে বেরিয়ে, ডাইনিং স্পেসের কাছে দাড়িয়েছে। বাবা, মা, আর বড় ভাই ফাইয়াজ তাকে নিয়ে আলোচনা করছে।
-আমি আগেই বলেছিলাম, এই ছেলেটা সুবুধার নাহ। নিশ্চয় কোন সম্পর্ক ছিল তোমার মেয়ের সাথে।
-আহ! থামো না। এখন এসব বলে কি লাভ? ছেলেটা তো আর বেঁচে নেই, তাই না?

-মা থাম না। এত কথা বল না। আশেপাশের লোকজন জানলে উলটো পালটা মানে বের করবে। এটা নিয়ে এত ঝামেলা করো না তো।
-আরে ঝামেলার কি আছে! মেয়ে বড় হচ্ছে, এমনিই তো আউট অফ কন্ট্রোল। তুই কি ভাবিস আশেপাশের মানুষ তোর বোনকে নিয়ে কিছু বলে না? আরে আমার ছেলেটা একেবারে সহজ সরল আর মেয়েটা পুরো বিগড়ে গেছে!

-আচ্ছা এগুলো বলে এখন কি লাভ? মেয়েটা খেয়েছে নাকি তাই দেখ তো। আর ফাইয়াজ তুই জানিস কিভাবে মারা গেছে ছেলেটা?
-আরে আমি তো ওরে চিনিই না! আর তোমার মেয়ের ফ্রেন্ড সার্কেল মানেই তো, অর্ধেকের বেশীই এডিক্টেড পোলাপাইন। ওদের খোঁজ দিয়ে আমি কি করব!

পৃথিবী এগুলো সহ্য করতে পারছিল না। হু হু করে কেঁদে ফেলল। বাবা , মা, ফাইয়াজ সবায় হটাথ তার উপস্থিতি টের পেয়ে চুপ! পৃথিবী এখন ছাদে যাবে , কিছুক্ষণ একা থাকার দরকার।


৪।

ট্যাংকির উপর বসে পা দুলাতে আর আকাশের দিকে সিগারেটের ধোঁয়া ছাড়ার মজায় আলাদা! সব দুঃখ কষ্ট বের করে দিতে বেশ মজা লাগে। এক প্যাকেট মালব্রো, আকাশ, বাতাস , শীত! উফ!
ফোন বেজে চলেছে, নাঈমের ফোন, রিসিভ করাটা জরুরী নয় তবে দরকারি!
-হ্যাল্লো।
-কি রে "ড্রামা কুইন" ? আমাকে মেরে ফেলা কতদূর এগুলো? জানাজা শেষ আমার?
-হা হা হা. আরে ব্যাটা, তোরে মাটি দেওয়াও শেষ! লোল। মাইন্ড রিফ্রেসমেন্টের জন্য এরম ড্রামা অত্যাবশ্যক, বুঝলি গাধা? আমি এই কয়দিন টেনশনে আছি, ডিপ্রেসনেও, এইগুলা বাসার লোকজনের মধ্যে ঢুকায়তে পারার মজায় আলাদা! তাছাড়া সবার সাইকোলজি বুঝা যাই, এ ব্যাপারটা এনজয়েবল!
-তা কি বুঝলি?
-বুঝলাম যে, আমি একা না, সব শালায় ড্রামাবাজ। জীবনটাই ড্রামা! এখন রাখ তো ফোন, মজা নিতে দে।
-উক্কে টাটা। টেক কেয়ার।

আসলেই তো! জীবনটায় ড্রামা! সবায় কি সুন্দর অবলীলায় নিজের স্বার্থের জন্য মিথ্যা বলে! কি সুন্দর নাটক করে! আমার এইসব সিলি নাটক তারা কেমনে না বুঝে ঠাকা! অদ্ভুত! কষ্ট গুলো অদ্ভুত কিন্তু সুন্দর। আমাদের প্রত্যেকের পড়ে থাকা মুখোশ গুলোও অদ্ভুত রকম সুন্দর! ।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×