দেশে করোনা শনাক্তের পরিমান শতাংশের হিসেবে ২১.৫৬%
২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ১ হাজার ১৬৬ জন শনাক্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ২১ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত মোট ৩৬ হাজার ৭৫১ জন শনাক্ত হলেন। মোট মারা গেছেন ৫২২ জন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। গতকাল সোমবার দেশে করোনায় সংক্রমিত ১ হাজার ৯৭৫ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। এ নিয়ে সর্বমোট ৭ হাজার ৫৮৯ জন সুস্থ হয়েছেন। ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৭ জনের করোনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৪১৬ জনের।
আক্রান্তের হার ২১.৫৬ শতাংশ। এই অংকটা শুধু মোট পরীক্ষা বনাম পরীক্ষার ফলাফল ভিত্তিক পাওয়া গেছে। এই হারে আক্রান্ত হলে ১৮ কোটির দেশে মোট আক্রান্ত হয় ৩.৮৮ কোটি। ধরে নিলাম বাস্তবে আক্রান্তের হার হলো মাত্র ২ শতাংশ অর্থাত মোট আক্রান্ত ৩৬ লাখ। আক্রান্তের মধ্যে মরে যাওয়ার হার ৪ শতাংশ হলেও মোট মারা যাবে এক লাখ চুয়াল্লিশ হাজার।
এখনই হায় হায় করেন না। প্রকৃত হায় হায় করার দিন সামনে...। প্রবাবিলিটির অংক কখনও ১০০ শতাংশ সঠিক হয় না। কিন্তু ৯০ শতাংশ সঠিক হয়। সুতরাং ধরে নিন, অন্তত এক লাখ মানুষ মারা যাচ্ছে। যতই ২০ এর ঘরের নামতা পরানো হোক
সময় পেলে ঘুরে আসতে পারেন আমার
Bangla Blog থেকে।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬

পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে...
...বাকিটুকু পড়ুনএবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!
এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু...
...বাকিটুকু পড়ুন