সেই ছোট বেলা থেকে কাজীদা'র (কাজী আনোয়ার হোসেন) মাসুদ রানার প্রেমে পড়েছি। ঠিক কখন থেকে মাসুদ রানার ভক্ত হলাম মনে নাই। এই পর্যন্ত হাতের কাছে যত বই পড়েছে সবই পড়েছি।
বেশ অনেক দিন পর কালপুরুষ বইটা হাতের কাছে পেলাম। মাঝ খােন অনেক দিন মাসুদরানা পড়া হয়নি। তাই পড়া শুরু করলাম । ইদানিং নেট জগতে এসে আগের মত বই পড়ার আগ্রহ টা যেন পড়ে গেছে। তবু বইটা শেষ করলাম ।
কিন্ঞৎ কাহিনীর কথা বলি, ৩ খন্ডের বইটাতে ১ম আর ২য় খন্ড পুরাটাতেই রানা ধাঁধার ভিতর ছিলো। ৩য় খন্ডে ে পরিষ্কার কোন সমাধান যেন পায় নি। পাশ্ব চরিত্র গুলো যেন রানা কে বেশ কটাক্ষ করেছে। তবে শেষ পযন্ত হাসিটা রানার ই ছিল।
পরিশেষে, বইটার কাহিনী ভালোই ছিলো। পুরুটাই জটিল এক রহস্য । ভালোই লেগেছে।
*-* রানার কোন বই পড়ে কোন রিভিউ লেখা হয় নি, কেন যেন বইটা পড়তে পড়েত মনে হলো লিখলে মন্দ কী ? যার কারণেই লেখা ।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




