ইতিবাচক গুনের খোঁজ করুনঃ
ধরা যাক, এক বিঘা জমির কোন এক জায়গায় কিছু
সোনা লুকানো আছে আর সেই সোনা আপনি খুজছেন।
আপনি অনেক ট্রাকের পর ট্রাক মাটি কাটছেন
কিন্তু আসলে আপনি কি মাটি খুজছেন? অবশ্যই নয়।
অনেক মাটিই আপনি কাটছেন ও সরাচ্ছেন, তাই
বলে আপনি কিন্তু মাটি খুজছেন না,
আসলে সোনা খুজছেন। প্রতিনিয়ত আমাদের
মানুষের সাথে কাজ করতে হয়, অনেক কিছুই
হয়তো আপনার পছন্দসই হবে না, কিন্তু
মাটি সরিয়ে সোনা খোজার মত মানুষের খারাপ
দিকগুলি সরিয়ে ফেলুন এবং তার মধ্যের ভাল গূণ
গুলি খুজে বের করুন, ঠিক মাটি কেটে সোনা খোজার
মত। প্রত্যেক ব্যাক্তির মধ্যে কিম্বা প্রতিটি অবস্থার (Situation) মধ্যে ভাল দিক রয়েছে।
সেই লোকটির উদাহরণ নিন, যার মাথায় একবার
পাখি বিষ্ঠা ত্যাগ করলে তিনি স্রষ্টা কে এজন্য
ধন্যবাদ জানালেন যে গরু আকাশে ওড়ে না। কারন
গরু যে পরিমান বিষ্ঠা ত্যাগ করে তা মাথায়
পড়লে অবস্থা আরো খারাপ হতে পারত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




