ছোট বেলা থেকে আব্বু বাইরে থাকতো ! সাপ্তাহের ছুটিতে শুধু আসত! খুব আগ্রহ নিয়ে মানুষটার জন্য ওয়েট করতাম ! তখন অনেক আদর করতো , অনেক ফিল করতাম ।
আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে , শাসন সুলভ ব্যাবহারটা বেড়ে গেলে আব্বুর কাছ থেকে দূরত্ব টা বেড়ে যায় ! বড় হলে আদর কম করে বলে সান্তনা দিতাম নিজেকে ।
কিছু কিছু ব্যাবহারে আব্বুর উপর এখনো খুব অভিমান আছে । কেন জানি এই মানুষটাকে আমি ঠিক বুঝতে পারিনা ।
বাট বয়স বাড়ার সাথে সাথে আব্বুর কষ্ট টা বুঝার চেষ্টা করি । এখন খারাপ লাগে মানুষটার জন্য , মিস করি !
"আব্বু , তোমাকে সামনে গিয়ে হয়তো কখনো বলা হবেনা , কতটা মিস করি , তাই দূর থেকেই বলছি "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




