somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হৃদয়ে হৃদয়ে কথোপকথন

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হৃদয়ে হৃদয়ে কথোপকথন



তোমার চোখে শরৎ যাপণ নীলাকাশে মেঘের ভেলায়, একাই বেয়ে চলো
জীবনের দৈর্ঘ্য প্রস্থ! জেনো, জ্যামিতির সকল পাঠ শিখা হয়ে গেছে আমার।
ত্রিকোনমিতির ছায়া বেয়ে তরতরিয়ে উঠে যাবো তোমার নায়ে!
পাটাতনে বসবো দু'জনে, তুমি, আপনি, তুই কতো সম্বোধনে কইবো কথা।

রাশভারী কোন কথোপকথন নয়, নয় কোন রাজনৈতিক হালচালের কথা
না হবে অর্থনৈতিক মন্দা কিঙবা প্রবৃদ্ধির কথা, মরণের পথে মরণ আসবে,
জীবনের পথে জীবন, তবুও আমরা এসব নিয়ে বলবো না কোন কথা!
স্থির হয়ে বসে রবো, মুখোমুখি দু'জনে, গোলাপী ফানুস উড়বে আকাশে
রোদ ঝলমল চোখে কাজল, এলোচুলো তোমাকে পরিয়ে দিবো চাঁদের অহঙ্কার
কলঙ্কের দাগ! মনের দুয়ার খুলে দিবো, বাহারী তার রঙ! স্বর্গের দেবতারা
দেখবেন হেসে, কতো কী কতো স্বকৌতুকে...

আমরা দু'জন পরিপাটি, বসে থাকবো দু'জনে, মাছরাঙ্গার নীলপালকে আসবে
ধরার চিঠি! রোদভাঙ্গা বিবশ বিকেলে বসেছে মেলা সবুজ আলোর সবুজে!
রমণীয় সব উৎসবের আয়োজন হয়েছে সরকারী কোষাগার থেকে, তবুও
আমরা বসে থাকবো দু'জনে স্থির সময়ে...

আমাদের মৌণকথা শেষ হলে, অধরা! তোমায় বলবো গাইতে গান।
জানুতে হাত রেখে বসে থাকবো আপন মনে, চেয়ে তোমার মুখোপানে,
অথচ, শব্দের অপচয় হবে ভেবে তোমার শব্দদের আগলে রাখো সিন্দুকে।
জেনো, বন্দুকের নল থেকে ছুড়ে আসা এক একটি গুলির ক্ষিপ্রতা অনেক
আমি তেল ঘষে ঘষে চাকচিক্য বজায় রাখছি আমার বন্দুকে!
একদিন, হ্যাঁ, একদিন তোমার হৃৎপিন্ড তাক করে অস্ত্র চালাবো
তারপর আমার হৃদয়ের সাথে তোমার হৃদয় রেখে কথা বলাবো!








** এটা আমার লাস্ট পোষ্ট ব্লগে। ব্যক্তিগত ব্যস্ততার কারনে আজকাল ব্লগে সময় দিতে পারি না। ব্লগে অনেকের সাথে পরিচয় হইছে, ভালো লেগেছে, আবার যদি কখনো ফিরি তখন হয়তো আপনাদের সাথে দেখা হবে কথা হবে। আপনারা ভালো থাকবেন সবাই।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৩ সকাল ১০:০৮
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×