নীল বিষাদ পালক
রাত্রি আমার বিষাদের কষাঘাতে নিষ্পেষিত!
বিষপাখি শিস দিয়ে উড়ে যায় বিষণ্ণতার পিছল ডালে
আমি গুমড়ে মরি, ধরতে চাই খুব অগোচরে
মানুষ আমি, শিকারী নই। পাখি উড়ে যায়
আমাকে দিয়ে যায় নীল বিষাদ পালক!
আমার বিষাদ সংসারে আরকেটি বিষাদের যোজন
জানি না কী করে করতে হয় এর সাথে বিয়োজন
মদের গেলাসে জীবনকে ভরে সোডার মিশ্রণ করি
জীবন ও মদের ককটেল একসাথে পান করি
তবুও আমার বিষাদ ছুঁয়ে যায় না দূরের তারাকে
খসে পড়ে না আমার কোলটি ঘেষে সামান্য জ্যোতি হয়ে।
আমাকে ঘিরে থাকে অলীক, সে থাকুক
আমি বরং রঙধনুর কাছে সাহায্য পার্থী
আমাকে দিয়ে যাক কিছু রঙ, অন্তত অলীক
রঙ্গে সাজাই নিজেকে; বিষেদে ক্লান্ত আমি,
বিষাদের নিস্তার চাই রঙ তুলিতে।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৩ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




