ঈশ্বরের দাবার চাল বুঝা কঠিন,
আর আমি ভালো দাবারু নই
তাই পরাজয়ই আমার একমাত্র গন্তব্য।
**************************
যে সংসারের কেবলি হাহাকারের অভিশাপ
সেখানে আসবে রানী! হাস্যকর বটে;
আমি জগতের অরাজকতার মাঝে
রাজনৈতিক সমাধান করি, জানি আসবে না
ফল; যদি বা কিছু আসে সে হবে মাকালফল!
****************************
রাতকে দিচ্ছি পাহারা, গলায় ঝুলিয়ে বাঁশি
যখনই আসবে বিপদ, তখনই বাঁশিতে স্বশব্দ
তির্যক ফুওওও! আসে পাশে আমার মতো
যারা আছে রাতের পাহারাদার; তারা ছুটে
আসবে; দেখে যাবে দ্বৈবক্রমে ঘটে যাওয়া
আমার বিপদ। হয়তো কেউ কেউ হয়ে
উঠবে বিপ্লবী। আমার জন্য ফেলবে দু'ফোঁটা
অশ্রুজল; হয়তো করুণার কিংবা আমার মতো
সমান ব্যথিত হয়ে! ফেলে আসা অতীত ভেবে!
সকালে উঠবে ভোরের সূর্য,
এমন কতো কী বলে গেলো ওরা
তাদের কেমন করে বুঝাই চোখে আমার ছানি পড়েছে
দিন রাতের, আলো অন্ধকারের তফাত আমার কছে নাই!
*********************************
ক্লান্তিতে কী কাজ, এ তোকে প্রাণহীন করে ছাড়বে
তবু যে দুয়ার খোলা, দেখিস একদিন সে আলগছে আসবে!
কী জানি! কেউ বুঝে কেউ বুঝে না
এখন আমি বুঝি, আমি আমার কেউ না!
*******************************
ছোটবেলায় শিখেছিলাম যোগ বিয়োগ গুন ভাগ
গনিত বিষয়ে ভালো মার্কস পাওয়ার জন্য
আজ দেখি আসলে গনিত শিখি নাই
শিখেছি শ্রেনী বিভাগ! এবং এতে ভালো করছি!
******************************
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৩ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




