somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বুকপকেটে একটা কবিতাঃ তুমিময়
সকাল হয়ে যায় তখনো তুমিময়
অন্ধগলিতে একফালি আলো, সেও তুমিময়
কবিতা ছেড়ে দিতে চাই-- তাও তুমিময়!
হে বৈরাগ্যের রাত; সন্ন্যাসব্রতের রাত
তুমিও দেখছি তুমিময়
তুমিময় কেবল তুমিময়
ঘুড়ির সুতো কেটে গেছে, তবুও আকাশের তারাদের কানে কানে বলছে--
তুমি; তুমিময় কাব্য।
রাতভর বহমান সমীর ফুঁকে দিয়ে যাচ্ছে এক ব্রজমন্ত্র
এক স্বেচ্ছাচারী শব্দ, কেবল তুমি।

কী ছিলো আমাদের পরিচয়ে, কী ছিলো তখন বাতাসে?
কোন সে পরাগ ছুঁয়েছিলো সেইদিন, সেইক্ষণে--
আজ সর্বত্র তুমি এবং তুমিময়।
কোন সে ব্যাংক, কী তার রেট অব ইন্টারেস্ট?
আজ সুদাসলে পৃথিবীব্যাপী একটাই নাম তুমি!

নোটবুকের পাতা উল্টোই, এখানেও তুমি।
ঘুমোতে যাই-- স্বপ্নের ঘুণপোকারা কুঁড়ে কুঁড়ে খায়
বুকের অনলে ঘুমগন্ধা আকাশে বৃষ্টি নামে--
মোমের মতো গলে গলে পরে...
হে অশরীরী স্বত্তা, তোমার নেত্রযুগলে পোয়াতি বর্ষা নামুক
বছর জুড়ে, দশক জুড়ে, সহস্রাব্দ জুড়ে
তোমার লোচনেও বহমান থাকুক নোনাজল ও তার গল্প!

সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:১৯
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

×