দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং দারুণ লেগেছে।
এর আগের ম্যাচে খেলা কেপ ভার্দে নামের দেশটা বিশ্বকাপে কেমন করে এলো বুঝলাম না! স্পেনের আক্রমণ রক্ষা করতে করতেই সময় পার করেছে তাদের পুরো টিম!!! তবে, তাদের দারুণ এক গোলরক্ষক আছে যে গোল সেভ করতে জানে।
এখন পরবর্তী ম্যাচ দেখার অপেক্ষা করছি। সৌদি আরব খেলবে উরুগুয়ের সাথে। এরপরে আসবে ইরান - নিউজিল্যান্ড এর খেলা। ইরানকে যুক্তরাষ্ট্রে কঠিন সময় পার করতে হচ্ছে। তাই, অপেক্ষা করছি তাঁরা কেমন খেলে দেখার জন্যে
আজকের পরের দুইটা ম্যাচে আপনার ফেভারিট কোন কোন দল?
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২৬ সকাল ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



