
সারিবদ্ধ খাবারগুলো সাজানো!
খুব মজার স্বাদ নিশ্চয়?
গন্ধটা কিন্তু বেশ।
ছোট্ট কুসুম দেখে আর ভাবে, এত খাবার কারা খায়?
অকারণে মুখ ভর্তি জল এসে যায়
একটু ঢোক গেলে সে।
এমন সময় কে একজন খেঁকিয়ে ওঠে,
"এই যা ভাগ!"
ধমক খেয়ে কেঁপে ওঠে মেয়েটি।
খুলে আসা ছেঁড়া, ফাটা প্যান্টটা একটু তুলে নেয় ।
দৌঁড়াবার প্রস্তুতি!
কী ভেবে নড়ে না
মারবে তো মারুক
একটু খাবার দিক
পেটটা আজ জ্বলছে ভীষণ!
ছোট্ট কুসুম আবার ঢোঁক গেলে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



