
নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!
প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!
এই এগিয়ে যাওয়ার পথে,
কতো প্রাণকেই না কষ্টে ফেলেছি!
সে ইচ্ছাই হোক কি অনিচ্ছায়!
ক্ষমা চাওয়া, হোক শত কষ্টের বহিঃপ্রকাশ!
শেষ বাঁশি যবে বেজে যাবে,
তোমাদের ঢোলের বাদ্যই হোক শেষ যাত্রার পাথেয়।
১৫-ই জুন, ২০২৬
লালমাটিয়া, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



