চায়ের দোকানে চা খেতে বসেছি,
মাত্র চায়ের কাপ হাতে নিলাম এমন সময় চায়ের দোকানের অন্যপাশে বসে থাকা কিছু মানুষের কথা কানে লাগল।
সেখানকার একলোক শাহবাগ নিয়ে মনগড়া অনেককিছু বলে ফেলল ,
সেই সাথে তার পাশে বসা লোকগুলোও তাকে সমর্থন দিচ্ছে।
আর বসে থাকতে পারলাম না ,
উঠে দাঁড়ালাম......
না আমি চলে আসি নি ।
তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম , আপনারা যে শাহবাগ সম্পর্কে মহাজ্ঞানীর মত এতকিছু বললেন আপনারা কি সেখানে গেছিলেন ?
নাকি এক রাত থাকছিলেন?
তারা বলে "আমরা যাইনাই , আমার অমুক আমার তমুক বলছে সেখানে এই সেই অনেক কিছু হয়"
আমি আর কি বলব ,
শুধু এতটুকুই বলেছি " আপনি সেখানে গিয়ে যদি এমন কিছু দেখতে পান তাইলে আমারে যা ইচ্ছা তাই বইলেন, আর যদি সেরকম কিছু দেখতে না পান তাহলে আপনারা সবাই রাজাকার।"
এই কথা বলার পর দোকানের সবার মাথা নিচু করে দিয়ে আমি চলে আসলাম বিজয়ীর বেশে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


