একজনকে রাতের অন্ধকারে হিংস্র হায়েনার দল নৃশংস ভাবে জবাই করে হত্যা করেছে ,শিবির হত্যা করেছে সেটা আমরা মোটামুটি নিশ্চিত।
কিন্তু কোন কর্মীরা তাকে হত্যা করেছে তা আমরা নিশ্চিত হতে পারিনি।
অনুমানের উপর শিবিরের কিছু কর্মীকে গ্রেফতার করা হল।
তাদের বিচারের দাবীতে আমরা সোচ্চার।
অন্যদিকে
আরেক হতভাগ্য ব্যাক্তি জনতা ব্যাংকের সামান্য কর্মচারী
যার নুন আনতে পান্তা ফুরায় অবস্থা,
যার আয়ের উপর নির্ভর করে বেচে থাকে তার ছোট ছোট সন্তান ভরা পরিবার।বেচে থাকার তাগিদে যাকে তার পরিবার ছেড়ে ঢাকার ছোট্ট এক মেসে থাকতে হয়।
সেই হতভাগ্য ব্যাক্তি সমর্থন জানিয়েছিল শাহবাগের আন্দোলনের সাথে,
রাজাকারদের বিচারের দাবীতে পোষ্টার ছিঁড়তে বাধা দেয়ার অপরাধে
তাকে প্রকাশ্য দিবালোকে মতিঝিলের আকাশ বাতাস আর পুলিশকে সাক্ষী রেখে শিবিরের কিছু হিংস্র হানাদার বাহিনী নির্মম ভাবে মাথা থেঁতলে দিয়ে হত্যা করল।
দুঃখের বিষয় এই হতভাগ্য ব্যাক্তিটির কথা আমাদের কেউ খুব বেশী লোক মনে রাখেনি।
তার হত্যাকারীদের গ্রেফতারের জোরালো দাবি কেউ করে না।
জাগরণ মঞ্চে তার জানাজার নামাজ আহ্বান করা হয় না।
প্রথমে যার কথা বললাম তিনি ব্লগার রাজীব।
পরবর্তীতে যার কথা বললাম তিনি হতভাগ্য জাফর মুন্সি।
এই দুটি ঘটনার পার্থক্য কি বোঝায় ?
আমরা কি সারাজীবন তেলা মাথায় তেল দিয়ে যাব ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


