অনেকদিন আগে আমার ফেইসবুকে এই কবিতা দিয়েছিলাম। এখন ভাবলাম এবার ব্লগে পোস্ট করি- দেখি আধুনিক কবিতা মানুষ কেমন পছন্দ করে। তবে সত্যি কথা আমার কবিতার নাম “ভালোবাসি তাই” টেলিফিল্ম থেকে নেওয়া না। এই কবিতা লেখার কয়েকদিন পর দেখি এই নামে এয়ারটেল ওয়ালারা একটা টিলিফিল্ম বানাইসে।
যাই হোক কবিতাটা পড়েন-
ভালোবাসি তাই
ভালবাসি তাই ভালবেসে যাই-
তোমাকে, তোমার ওই হাসিমাখা মুখ।।
তোমার দু’চোখ দেখি, রঙিন স্বপ্ন আঁকি-
ভুলে যাই যত কষ্ট, যত দুখ।
ভালবাসি তাই বারেবারে চাই-
তোমার হাতের ছোঁয়া একটুখানি পেতে।।
তোমার পরশ পেলে, হৃদয় হরষে দোলে
মন চায় তোমাকে নিয়ে হারিয়ে যেতে।
ভালবাসি তাই যত সুখ পাই-
তোমার বুকের মাঝে- গভীর আলিঙ্গনে।।
ক্ষণে ক্ষণে এসে, রেখে যাও ভালবেসে
ঘুরে যাও বারেবারে আমার মনের অঙ্গনে।
শুধু ভালবাসি তাই উঁকি মেরে যাই-
কেমন আছ তুমি তোমার জীবনে।।
মানে তো মন, কাটে নাতো ক্ষণ
ভালবাসি যে তোমায় মনে প্রাণে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





