somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুতে আমার নবীন বরণ এবং আহারে আমি!

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বকথাঃ

আমি এই প্রথম ব্লগিংয়ে হাত দিয়েছি। ব্লগিং নিয়ে এতদিন অনেক কথা শুনেছি, ফেইসবুকের কল্যানে প্রাসঙ্গিক প্রচুর লিংক পাই। আর সবকিছু এড়িয়ে গেলেও ব্লগে প্রকাশ পাওয়া লেখাগুলো কখনোই এড়িয়ে যেতাম না। কারণ প্রায় লেখাগুলোর ৯০% ই হয় আমার মনের কথা। ভাবলাম এবার না হয় নিজের মনের কথা নিজেই বলি। তাছাড়া অনেক প্রকশিত লেখায় আমার মন্তব্য করার প্রয়োজন অনুভব করি, একাউন্ট না খুলে মন্তব্যও করা যাচ্ছিল না। তাই শেষ-মেষ ব্লগে একটা একাউন্ট খুলার সিদ্ধান্ত নিয়েই নিলাম।
আর আসলে ব্লগ বলতে সামহোয়ারইনব্লগকেই বুঝতাম বা বুঝি। আমার মনে হয় জন্মের পর থেকেই এই সাইটের নাম শুনে আসছি। তাই আগ-পিছ না ভেবে প্রথমে সামুতেই (বিভিন্ন লেখায় জেনেছে সামহোয়ারইনব্লগকে সামু ডাকা হয়) একাউন্ট খুলি। কিন্তু হায়! ৭ দিন আমাকে পর্যবেক্ষনণে রাখা হচ্ছে। আমার লেখা প্রকাশ করা বা মন্তব্য করার সময় এখনো আসেনি।
ব্লগে আসার উৎসাহ ধুপ করে হারিয়ে ফেল্লাম- যে আগ্রহ ধুপ করে আসে যে আগ্রহ ধুপ করে চলেও যায়। বুঝতে পারলাম কথাটা মিথ্যা নয়। তারপরও একবার-দুইবার আসি দেখি আমার পোস্টগুলো কেউ পড়ল কিনা।

নবীন বরণ
হঠাৎ লক্ষ করলাম ব্লগ ছাড়তে পারছি না। ব্লগ জুড়ে তোলপাড়। কোন এক নাস্তিক “দাড়িপাল্লা”র মহানবী (সাঃ) কে ব্যাঙ্গ করে পোস্ট করা এক কার্টুনকে কেন্দ্র করে এত কিছু। একেকজন একেকটা পোষ্ট করছে ‍সবাই মুহুর্মুহু কমেন্ট দিয়ে যাচ্ছে, আমি নবীন হয়ে আমাকে বরণ করা দেখছি। আগে অনেক ‍শুনেছি ব্লগে নাকি মাঝে মাঝে টুকটাক সমস্যা হয়। কী ধরণের সমস্যা, আমিও এই ধরণের সমস্যার একটা অংশ হব, বলব, “ব্লগে একটা ব্যপারে ঝামেলা হচ্ছে ব্যস্ত আছি” এগুলো আমাকে অনেক রোমঞ্চিত করত। কিন্তু আমি চিন্তাও করতে পারি ব্লগ পরিবারের একজন সদস্য হতে না হতেই আমাকে এইরকম ন্যাক্করজনক ঘটনার সাক্ষী হতে হবে।
আমার ইচ্ছা ছিল ব্লগে গল্প ,কবিতা, মানুষের না বলা অনেক কথা পড়ব, নিজের না বলা অনেক কথা আছে যা কাউকে বলতে চাই কিন্তু কেউ শুনতে চায় সেগুলো নিয়ে লেখব। কিন্তু এখন আমাকে কিছু উত্তেজনাকর সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, ব্লগে এখনো গল্প, কবিতা ঠিকমতই পোষ্ট করা হচ্ছে কিন্তু “দৃষ্টি আকর্ষণ”র জায়গাটায় এমন কিছু পোষ্ট দেখা যায় এবং আগেপরে প্রাসঙ্গিকে যে লেখাগুলো প্রকাশ পায় যেগুলো থেকে বের হয়ে আমার আর গল্প-কবিতায় যাওয়া হয় না। X(

আহারে আমি
আমি ব্লগে নতুন, আমি এখন একটা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যাচ্ছি। পক্ষে বিপক্ষে অনেক কথা বলার আছে, বলা হয়ত আর হবে না। মডারেটররা আমাকে যখন প্রথম পাতায় লেখার ‍সুযোগ দিবে তখন হয়ত এই প্রসঙ্গ ফ্যাকাশে হয়ে যাবে। এই ধরণের উত্তেজনাকর পোষ্ট হয়ত কমে যাবে। আমার কথাগুলো আমার মধ্যেই থেকে যাবে। মডারেটররা যদি এখন আমাকে প্রথম পাতায় লেখায় সুযোগ দিত! নিজেও এই ঘটনার অংশগ্রহণকারীর একজন হতাম! :P

আমার কিছু পাকা কথা
এই ন্যাক্করজনক পোষ্টটার প্রেক্ষিতে যারা দাবি তুলেছেন সামুকে বন্ধ করে দেওয়ার তাদের প্রতি ঘৃণা।X( যারা না বুঝে শুধু বিশ্বাসের উপর এই দাবিকে সমর্থন জানিয়েছেন তাদের প্রতি করুণা। /:)

কিন্তু আমি মনে প্রাণে চাচ্ছি আমি প্রথম পাতায় লেখার অনুমতি পাওয়ার আগেই যেন সামুঘটিত পুরো প্রসঙ্গ শেষ হয়ে যায়। আমি চাই সেই গল্প-কবিতা পড়তে আর নিজের না বলতে পারা কথাগুলো বলতে। আমি চাই না ঝগড়া বিবাদে নিজেকে জড়িয়ে আইকনে পরিনত হতে। উপরের কথাগুলো হয়ত আবেগের চাপে বের হওয়া কিছু অনর্থক বুলি।

কেউ যদি আদৌ আমার এই লেখা পড়ে তার উদ্দেশ্যে “ভাই/আপা, আমি লেখালেখি করি না বরং শেখার জন্যই সামুতে এসেছি। লেখা হয়ত অত্যন্ত নিম্মমানের হয়েছে, তাও যে পড়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ।”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×