যারা পবিত্র কোরান শরীফকে বিশ্বাস করেন না আমার মনে হয় তাদের এখন বিশ্বাস করার সময় এসেছে। পবিত্র কোরানে অনেক আগে (মানে ১৫০০ বছর আগে) বলা কিছু কথা সাম্প্রতিক সময়ের একটা ঘটনার সাথে প্রায় অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আমি এখন কিছু কথা ব্যাখ্যা করে কোরানের বিশ্বাসযোগ্যতা প্রমানের চেষ্টা করব।
আজ ২৬ সেপ্টেম্বর ২০১২- তারিখটা বললাম কারণ বকেশ্বর নামের একজনকে দেখলাম যে কিনা এক বছরেরও বেশী সময় পর সেফ হয়েছে। আমি যখন সেফ হব তখন আমার এই পোষ্টটা হয়ত আর “সাম্প্রতিক” থাকবে না। আর মডারেটররা আসলেই পোষ্টগুলো চেক করছেন কিনা বুঝতে পারছি না। আমার একটি পোষ্ট এই পর্যন্ত দুইবার পড়া হয়েছে, একবার আমি আরেকবার আমার এক ফ্রেন্ড।
তো মূল ঘটনায় আসিঃ
ঘটনার টপিক পুরোনো (আপনি যখন পড়ছেন তখন হয়ত আরো অনেক পুরোনো, যাই হোক), কোন এক ইহুদি অথবা খ্রীস্টান মুসলমানদের প্রিয় নবী মোহাম্মদ (সাঃ) কে ব্যঙ্গ করে Innocence of Muslims নামে এক মুভি বানিয়েছে, এটা নিয়ে সাম্প্রতিক সময়ে খুব তোলপাড় হচ্ছে। মুসলিম দুনিয়াতে তো হচ্ছেই বাংলাদেশেও একদিন প্রতিবাদী হরতাল হয়ে গেল। এর আগের দিন প্রেস ক্লাবের সামনে দাঙ্গা, পুলিশের বিখ্যাত "বামহাত" এসব তো আছেই। এতে করে অবশ্য আমাদের মুসলমানদের একটা লাভ হয়েছে, তারা রাতারাতি ধার্মিক ব্যাক্তিতে পরিণত হতে পেরেছে।
এ নিয়ে সারা পৃথিবী জুড়ে যে আন্দোলনের ঝড় উঠেছে তাতে পদপিষ্ট হয়ে কতজন মারা গেছে সে খবর আমার কাছে নেই। আর আমাদের ইসলাম-মনস্কদের প্রিয় দেশ পাকিস্তানেই তো দাঙ্গায় ৩০ জনের অধিক লোক মারা গেল। তবে যারা মহান আল্লাহ ও মহানবীর পক্ষে যার আন্দোলন করছেন বা আন্দোলন করতে গিয়ে মারা গেছেন তাদের আল্লাহ কতখানি আদর যত্ন করবেন তা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে।
সুরা আল বাকরাহ্'র কয়েকটি আয়াত উল্লেখ করছিঃ
আয়াত ৮: আর মানুষের মধ্যে এমন লোকও রহিয়াছে যাহারা বলে,'আমরা আল্লাহ্ ও আখিরাতের ঈমান আনিয়াছি', কিন্তু তাহারা মু'মিন নয়;
আয়াত ৯: আল্লাহ্ এবং মু'মিনগণকে তাহারা প্রতারিত করিতে চাহে। অথচ তাহারা যে নিজেদেরকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না, ইহা তাহারা বুঝিতে পারে না।
আয়াত ১০: তাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে। অতঃপর আল্লাহ্ তাহাদের ব্যাধি বৃদ্ধি করিয়াছেন ও তাহাদের জন্য রহিয়াছে কষ্টদায়ক শাস্তি, কারণ তাহারা মিথ্যাবাদী।
আয়াত১১: তাহাদেরকে যখন বলা হয়, 'পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না', তাহারা বলে, 'আমরাই তো শান্তি স্থাপনকারী'।
এখন জানতে হবে "মু'মিন" কাকে বলে- মহনবী (তাঁর উপর শান্তি বর্ষিত হউক) বলেছেন "যতদিন আমি তোমার স্ত্রী-সন্তাদের থেকে প্রিয় না হব ততদিন তুমি মু'মিন নও"
মহনবী (তাঁর উপর শান্তি বর্ষিত হউক) কে নিয়ে যে ব্যাঙ্গাত্মক মুভিটি বানানো হয়েছে আর মানুষ যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে মহনবী (তাঁর উপর শান্তি বর্ষিত হউক) নিজেই একটু কনফিউজড হয়ে যেতে পারেন তাতে সন্দেহ নেই।
আমার বক্তব্য দীর্ঘ হয়ে যাচ্ছে, শেষ করার সময় এসেছে। আমার ধারণা যারা এধরণের প্রতিক্রিয়া দেখাচ্ছেন তাদের বেশিরভাগই মু'মিন নন। মু'মিন হওয়ার প্ল্যান থাকলে শুধু শুধু বিয়ে করে বৌ-বাচ্চা বানানোর মানে হয় না, এর হচ্ছে সাধারণ মানুষ- এদের সম্পর্কে মহান আল্লাহ্ তায়ালা কোরানে সুরা আল বাকারাহ্ এর কয়েকটি আয়াতে যা বলার বলে দিয়েছেন। আল্লাহর মুখের বাণী আমার চেয়ে মু'মিন বান্দারা বেশী বুঝবেন আশা করি।
আমার এই কাঁচা হাতের লেখা পড়ার জন্য ধন্যবাদ, আবার আসবেন।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





