সময়টা ২০ শে সেপ্টেম্বর। এই তারিখের মাত্র কয়েকদিন আগে পুরো বিশ্ব জুড়ে তোলপাড় ইউটিউবে প্রকাশ হওয়া "Innocence of Muslims" ছবিটির একটি প্রমো নিয়ে (মুভিটির আসলে প্রমোই বানানো হয়েছিল
আমি তখন একা বসে বাসায়। মনের কথা বলার জন্য কাউকে পেলাম না। তখন মনে হল আমি তো ব্লগিং করতে পারি। ব্লগসাইট বলতে তখনো সামুকেই চিনতাম। একটা একাউন্ট খুলে ফেললাম। আমার অনেক আগের লেখা একটি কবিতা পোস্টও করলাম। সামু আমাকে জানালো প্রথম পাতায় প্রকাশ হতে কিছু সময় লাগবে, দু'এক ঘন্টাও লেগে যেতে পারে। কবিতা পোষ্ট করে এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা অপেক্ষা করলাম- কিয়ের কী! রাত প্রায় সাড়ে চারটা পর্যন্ত অপেক্ষা করে বিছানায় গেলাম। পরদিন খেয়াল করলাম যে আমি নাকি এখনো সেফ না, সেফ হতে এক সপ্তাহের মত লাগতে পারে। সামুতে নিয়মিত হলাম। প্রতিদিন রাত জেগে একটা করে পোষ্ট লেখতে শুরু করলাম- মডুদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। মডুদের আর দৃষ্টি আকর্ষিত হয় না। লজ্জা শরমের মাথা খেয়ে নিজের ফেবু ওয়ালে শেয়ার করতে লাগলাম। এমনিতে স্ট্যাটাস দিলে দু'একটা লাইক-কমেন্ট পাওয়া যায়- এইবার তাও পাওয়া গেলো না। অবশেষে একটা যুগান্তকারী পোষ্ট লেখলাম (নিজের কাছে যুগান্তকারী মনে হইসে, দু'এক জন ভালোও কইসে
আজ "কিছু হারাবার নেই" ভেবে ঢুকতে গেলাম, ইউজারনেমই ভুলে গেছি- ইউজারনেমের পর পাসওয়ার্ডের পালা। বেশ কয়েকবার ট্রাই করার পর ঢুকলাম এবং থ হয়ে গেলাম- আমি আজ সেফ। কিছু তো পোষ্ট করতে হয়- কিছুই পেলাম না লেখার মত। তাই এই আবর্জনাটা লিখে ফেললাম। আবর্জনা মানুষের বিরক্তিরই উদ্রেক করে।
(কেউ যদি পড়ে ফেলেন প্লীজ মতামত দিয়েন আর বইলেন কী টাইপ লেখা পাবলিক বেশি খায়। হয়ত মাথা থেকে আবর্জনাই বের হবে, তবুও লেখা কন্টিনিউ করার ইচ্ছা আছে। ধন্যবাদ, আবার আসবেন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





