somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন ছিল এবারের পাকিস্তানের জাতীয় নির্বাচন

০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গেল ০৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নির্বাচন এবং ৪ প্রাদেশিক পরিষদের নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়। এ নির্বাচন সেদেশের অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার এবং প্রাদেশিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ইমরান খান ও গোহার আলী খানের পিটিআই সহ ১৪৭ টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী অংশ নেয়। সেদেশের সুপ্রিমকোর্ট ও নির্বাচন কমিশনের জটিলতা এবং ইন্ট্রা-পার্টি ইলেকশন বা দলের অভ্যন্তরীণ নেতৃত্ব নির্বাচন সংক্রান্ত জটিলতার কারণে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ বা পিটিআই তাদের দলীয় প্রতীক ক্রিকেট ব্যাট তা নির্বাচনে ব্যাবহার করতে পারে নাই বরং তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করে।
সেদেশের অন্যতম ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলসমূহ যেমন

✪নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ(নওয়াজ) বা PMLN
✪ইমরান খানের তেহরিকে ইনসাফ পিটিআই PTI
✪ভুট্টো-জারদারীর পাকিস্তান পিপলস পার্টি পিপিপি PPP
✪মুহাজির জনগোষ্ঠীর দল মুত্তাহিদা কৌমি মুভমেন্ট পাকিস্তান এমকিউএম MQM-Pak
✪চৌধুরী সুজাতের পাকিস্তান মুসলিম লীগ(ক্বাফ) বা PML-Q
✪সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হকের ছেলের দল মুসলিম লীগ (জিয়াউল) PML(Z)
✪জাহাঙ্গীর তারিনের ইস্তেহকামে পাকিস্তান পার্টি আইপিপি
IPP
✪দেওবন্দী কওমী ঘরানার ইসলামপন্থী দল জমিয়তে উলামায়ে ইসলাম (মাও: ফজলুর) বা JUI-F
✪সুন্নি বেরলভী সুফিদের ইসলামপন্থী দল সা'দ হুসাইন রেজভীর তেহরিকে লাব্বাইক বা টিএলপি TLP
✪জামায়াতে ইসলামী পাকিস্তান JI Jamaat Islami
✪সারওয়াত ইজাজ কাদেরীর সুন্নি তেহরিক
✪পিটিআই থেকে পদত্যাগকারী পারভেজ খট্টকের দল পিটিআই পার্লামেন্টারিয়ান্স PTI-P
✪খালিদ মাসুদ সিন্ধু ও হাফিজ সাঈদের ছেলের দল মারকাযী মুসলিম লীগ PMML
✪ কওমী দেওবন্দী ঘরানার জমিয়তে উলামায়ে ইসলাম (সামিউল হক ও হামিদ উল হক) JUI-S
✪ পাশতুন প্রভাবিত সমাজতন্ত্রী মতাদর্শের দল আওয়ামী ন্যাশনাল পার্টি ANP
✪কওমী দেওবন্দী ঘরানার আরেক দল শিয়া বিরোধী রাহে হক্ক পার্টি (আহলে সুন্নত সিপাহে সাহাবার রাজনৈতিক সংস্করণ) Rahe Haq Party
✪আহলে হাদিসদের দল মারকাযি জমিয়তে আহলে হাদিস
✪ বেলুচিস্তান আওয়ামী পার্টি BAP
✪জমহুরি ওয়াতান পার্টি JWP
✪শিয়াদের দল মজলিসে ওয়াহদাতুল মুসলিমীন এম ডব্লিউ এম MWM
✪শেখ রশিদের আওয়ামী মুসলিম লীগ
✪গ্র‍্যান্ড ডেমোক্রেটিক এলায়েন্স জিডিএ GDA
✪পাখতুন মিল্লী আওয়ামী পার্টি

এ নির্বাচনে অংশগ্রহণ করে।

এ নির্বাচনের ফলাফল নিয়ে অনেক বিতর্ক দেখা যাচ্ছে। সেদেশের নির্বাচন কমিশন একধরনের ফলাফল দিচ্ছে আবার একেক টিভি চ্যানেলও একেক রকম ফলাফল দেখাচ্ছে। সেদেশের নির্বাচন কমিশন,সংবাদপত্র ডন,এক্সপ্রেস ট্রিবিউন এবং সোশ্যাল মিডিয়ায় রাফতার চ্যানেলটায় দেওয়া ফলাফল, এপর্যন্ত ২৫৫ টি আসনের ফলাফল ঘোষণা এসেছে আর ১০ টি আসন বাকী আছে :
পিটিআই (স্বতন্ত্র) এগিয়ে আছে ১০০ টি আসনে
মুসলিম লীগ (নওয়াজ)দ্বিতীয় অবস্থানে আছে ৭৩টি আসন
পিপলস পার্টি পিপিপি ৫৪ টি আসনে তৃতীয় অবস্থানে
এমকিউএম-পাক ১৭টি আসনে বিজয়ী
জমিয়তে উলামায়ে ইসলাম (ফজলুর) ০৩ টি আসনে
মুসলিম লীগ (ক্বাফ) ০৩ টি আসনে
ইস্তেহকামে পাকিস্তান পার্টি ০২ টি আসনে
মজলিসে ওয়াহদাতুল মুসলিমীন ও মুসলিম লীগ (জিয়াউল) ০১টি করে মোট দুটি আসনে এবং
অন্যান্য দল ও দলবিহীন স্বতন্ত্র ১১ টি আসনে বিজয়ী।

সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২৪ বিকাল ৪:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×