একজন বাঙ্গালি হিসেবে বাঙ্গালি
জাতীয়তাবাদের প্রতি শ্রদ্ধাবোধের মোটেও
কমতি নেই আমার ৷ কিন্তু তার চেয়েও বড় পরিচয়
আমি মুসলিম! বাঙ্গালি আমি সারাজীবনই
বাঙ্গালি ৷ একদিনের সাজসজ্জা ও উদযাপনের
মাধ্যমে আমার দেশাত্ববোধ বাড়বে না! একদিন
পান্তা-ইলিশ এর পশরা না সাজালে আমি
অবাঙ্গালি হয়ে যাব, এমনটা আমি মনে করি না ৷
দেশ ও জাতিকে ভালবাসার জন্য কোনো বিশেষ
দিনের দরকার আছে বলে আমি মনে করি না বরং
বছরের প্রতিটা দিনই দেশকে ভালোবেসে যাব ৷
.
আমার প্রথম ও প্রধান পরিচয় আমি মুসলিম!
একদিনের বাঙ্গালি পরিচয় দেখাতে গিয়ে নিজের
মুসলিম পরিচয় টা হারিয়ে ফেলছি কিনা
সেদিকেই মনোনিবেশ করা উচিৎ! আল্লাহ
আমাদেরকে এইদিনের যাবতীয় বেলেল্লাপনা ও
ঈমান বিধ্বংসী কর্মকান্ড থেকে হেফাজত করুন ৷
আমীন!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


