somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারাও মানুষ ; তবে অসাধারণ ....

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি সন্ধ্যায় আমি গলির শেষ মাথায় চায়ের টঙে কিছু কিছু ছেলেকে দেখি। ক্লান্ত, ঘামে ভেজা, শহরের কালো ধোঁয়া সেপ্টে থাকা তাদের দেহ থেকে তখন এক্স, ফগ পারফিউমের সুগন্ধ ছড়ায় নাহ্,ফ্যামিলিকে সুখে রাখার অফুরন্ত পরিশ্রমের বিদঘুটে গন্ধ থাকে তাতে!

ছেলেগুলোর অনুপ্রেরণার জন্য কোনো মহান ব্যাক্তির জীবণীতে চোখ বুলানো লাগেনা, আট বছরের ছেলেটির রাস্তায় রাস্তায় বোতল কুড়ানো কিংবা বাবার থেকেও বৃদ্ধ মানুষটিকে রিক্সা চালাতে দেখে অনুপ্রেরণা খুঁজে নেয়! এই ছেলেগুলো ফেসবুকে লুতুপুতু চ্যাটিং, ডেয়ার গেইম, গল্পলেখা নিয়ে ব্যস্ত থাকে না.. জীবণটাই যে তাদের নিকট নিষ্টুর একটা গল্প..মিথ্যা হাসি মুখে জড়িয়ে বেঁচে থাকার সাহসী গল্প!

ঈদ/পূজা সামনে আসলে ছেলেগুলো ভাবে,"এইবার বেতনের টাকাটা দিয়ে ভালো জামাকাপড় কিনবো".. কিন্তু পরক্ষণেই বাবার ঔষুধ, মায়ের বাজার খরচ, বোনের পরীক্ষার ফিস'সহ সহস্র খরচ সেই ভাবনায় পানি ঢেলে দেয়। আসলে ম্যানস চয়েসের ডিজাইন শার্টটা, এ্যাপেক্সের দামী জুতা বাস্তবে তো দূরের কথা,স্বপ্নেও পরিধান করার দুঃসাহস দেখাতে পারেনা ছেলেগুলো।

সারাদিন মুঠোফোনে গফের সাথে জানু, বাবু, ময়নাপাখি এইসব বলার সময় তাদের নেই। চায়ের টঙে সস্তা চায়ে চুমুক দিয়ে তারা ভাবে,"একদিন কেউ একজন ভাত সামনে নিয়ে তার অফিস থেকে ফেরার পথ চেয়ে বসে থাকবে। পার্কে সোডিয়াম আলোর নিচে বসে দশ টাকার বাদাম খেতে খেতে গল্প করবে.. কিছুক্ষণ পরপর সে চিমটি দিয়ে বলবে,"এই চলো এখন.. রাত অনেক হয়ছে.. কেউ দেখে ফেললে কি বলবে"

দিনশেষে বাড়ি ফেরার সময়, আলালের ঘরের দুলালরা সিগারেটের ধোঁয়া ছেড়ে কটু কথা বলে টিটকারি মারে। ছেলেগুলা তখন প্রতিবাদ করেনা, তারা উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে হয়ে বাবার টাকা উড়াচ্ছে.. আর সে এই কঠিন পৃথিবীতে টিউশন, পার্টটাইম জব করে ফ্যামিলির যাবতীয় চাহিদা মেটাচ্ছে! এর চেয়ে কড়া প্রতিবাদ আসলে করা যায় না।এই প্রতিবাদের কোনো শব্দ হয়না, কিন্তু নিশ্চুপতা অনেক কিছু বলে যায়।

পরীক্ষায় ভালো একটা রেজাল্ট, সময় কভার করে আরেকটা টিউশন, অফিসে ক্ষাণিকটা বেশি ওভারটাইম, জীবণের রাস্তায় আরেকটু পথচলা- এই ছেলেগুলো "অনুপ্রেরণা"শব্দটাকে আকাশ সমান উচ্চতায় নিয়ে যায় প্রতিনিয়ত। লেখার শুরুতেই বলেছিলাম, প্রতি সন্ধ্যেয় আমি চায়ের টঙে কিছু ছেলেকে দেখি ; ভুলবলেছিলাম। আমি প্রতি সন্ধ্যেয় চায়ের টঙে কিছু "ফাইটার'কে" দেখি, যারা সকল প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়ে যায় ফ্যামিলির জন্য। স্যালুট সেইসব ফাইটারদের ।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×