somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহা শৈশবের সেই শুক্রবার গুলো!

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি শুক্রবার জুম্মার নামাজ শেষে শৈশবের বিটিভির কথা মনে পড়ে-

'সুপ্রিয় দর্শকমণ্ডলী, এখন আপনাদের জন্য রয়েছে অমুক পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি অমুক, শ্রেষ্ঠাংশে রয়েছেন জসিম, শাবানা, রাজীব, দিলদারসহ আরো অনেকে।

সেইসময়ের বিজ্ঞাপন বিরতি অনেক দীর্ঘ হতো। আমরা গুনতাম- ৩১ নাম্বার চলছে, ৩২..। বিজ্ঞাপন বিরতিগুলোও ছিলো বেশ মজার। কয়েকটা বিজ্ঞাপনের উদাহরণ দিতে পারি, যেমন-

'শরীফ ভাই, আপনার দোকানে কি খাবার স্যালাইন আছে? প্রত্তুত্বরে দোকানদার বলতেন-
'আছে মানে, smc র ওরস্যালাইন আছে...। হৃষ্টতার দীর্ঘ হাসি হেসে তখন তিনি বলতেন;
'আহ, জীবনডা বাঁচাইলা, জলদি তিন প্যাকেট দেও'।।

এই ফাঁকে কেউ একজন আবার টিনের এড নিয়ে হাজির। গানের সুরে নায়িকা বলতেছেন-
'একশর্তে করতে পারি বিয়া, আমাগো ঘরবানাও যদি এপোলো টিন দিয়া'

পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর সেই এডটার কথা মনে আছে?

'আমার স্বামী তো একটা কিস্তি দিয়াই মইরা গেছে, তয় আমি কি পুরা টাকা পামু?
-অবশ্যই পাবেন....

কবিরাজ বেসে এবার একজন হাজির। আর তার সেই নাটিকা-
সব গাছ কাইট্টা ফালাইতাছে, আমি ঔষধ বানামু কি দিয়া'

সন্ধ্যা থেকেই অপেক্ষায় থাকা ; কখন বাজবে আটটা। তখন রাত আটটার সংবাদের পর আলিফ লায়লা দেখাতো। এই ফাকে প্যারাশুট নারিকেল তেলের এড দেখা হয়ে যেত- 'আমার মন এখন হারায়' গানের সুরে সুরে।

কিংবা তিব্বত কদুর তেলের সেই এড- 'চল্লিশ বছর ধরে মাখছি, মাথা ঠান্ডা রেখে আজো কাজ করছে'!

এসবের সব আজ স্মৃতি। কালের বিবর্তনে বদলে গেছে মিডিয়া আর বিজ্ঞাপন জগত। এসেছে আধুনিকতার ছোঁয়া আর রুচিশীল ও সময়োপযোগী সব বিজ্ঞাপন। তবে এতসবের মাঝেও আমরা একটুখানি ফিরে দেখতে চাই অতীত। আফসোস- সময় আমাদের জন্যে দাঁড়িয়ে নেই।
হায় বিটিভি! হায় প্রিয় শৈশব! হায় উৎকন্ঠা !
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৩৪
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×