somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্দেহাতীত প্রমানিত অভিযোগ থেকে কি করে খালাশ পেলো মুজাহিদ?

১৬ ই জুন, ২০১৫ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



‘সন্দেহাতীতভাবে প্রমানিত’ কথাটার মানে কি?

মানে তো এটাই যে, কাজটি যে তিনিই করেছেন সেটা এমনভাবে প্রমানিত যে এ ব্যপারে আর বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। একেবারে চাক্ষুশ।

জনাব মুজাহিদ সাহেবের সাতটি অভিযোগের মধ্যে ১ ও ৬নং অভিযোগ ট্রাইব্যুনাল কর্তৃক সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় দুটি অভিযোগেই ফাঁসির রায় হয়েছিলো!!

অথচ আপিল বিভাগ এখন সন্দেহাতীতভাবে প্রমানিত সেই ১নং অভিযোগে ফাঁসি তো দূরের কথা, তাকে সেই অভিযোগ থেকেই সম্পূর্ন খালাশ দিয়ে দিয়েছেন!!

তাইলে এবার বলুন, ট্রাইব্যুনাল তখন সন্দেহাতীতভাবে কি প্রমান করেছিলো? কিংবা তাদের ‘সন্দেহাতীত প্রমানের’ সংজ্ঞা বা মিনিংটাই বা কি??

যেই অভিযোগের সাথে ব্যাক্তির বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই, সেই অভিযোগও আমাদের ট্রাইব্যুনালের বিজ্ঞ(?) বিচারকগন সন্দেহাতীতভাবে প্রমান করে ফেলেন!!

এই একটিমাত্র দৃষ্টান্ত থেকেই কি বুঝা যায়না যে, ট্রাইব্যুনালে আসলে বিচারের নামে হচ্ছেটা কি??

ওনাদের নিয়ে নাটক বা সিরিয়াল বানালে নিশ্চিত কেডি পাঠকের ‘আদালত’ও ফেল মারবে!!

এবার আসি ফাঁসির দন্ড বহাল রাখা ৬নং অভিযোগে। এই অভিযোগ আপিল বিভাগের কাছেও নাকি সন্দেহাতীত(?) প্রমানিত!!

মোহাম্মদপুর শারিরীক শিক্ষা কলেজ যুদ্ধের সময় পাকিস্তানি আর্মিদের টর্চার ক্যাম্প ছিলো। মুজাহিদ সাহেব নিয়মিত সেখানে যেতেন এবং পাকিস্তানিদের সাথে সলাপরামর্শ করতেন। ঐ পরামর্শের ভিত্তিতেই অসংখ্য বুদ্ধিজীবি নিধন ও হত্যাজজ্ঞ চলে। এমনটাই বলা আছে ৬নং অভিযোগে।

কথা হলো মুজাহিদ সাহেব তখন কি ছিলেন বা কি হিসেবে সেই টর্চার ক্যাম্পে যেতেন?
- তিনি বদর প্রধান হিসেবে সেখানে যেতেন!!
- তিনি তখন বদর প্রধান ছিলেন এটা কোথায় পেলেন? বা এটার প্রমান কি??
- ‘যেহেতু’ তিনি ছাত্র সংঘের ঊর্ধ্বতন নেতা ছিলেন, ‘সেহেতু’ আলবদর ও ছাত্রসংঘ দুটি সংগঠনের ওপরই তাঁর কর্তৃত্ব ছিল। রাজনৈতিক অবস্থানের কারণে তখন তিনি আলবদর বাহিনীকে দিক-নির্দেশনা দিতে পারতেন। তবে তিনিই এ বাহিনীর একমাত্র নেতা ছিলেন না।(ট্রাইব্যুনালের ভাষ্য)
- এসব যেহেতু সেহেতু দিয়ে কি আর বিচার চলে? আল বদরের কোনো নথিপত্রে তো মুজাহিদের নাম নেই!!
- এ জন্য আলবদরের কোনো আনুষ্ঠানিক নথিতে মুজাহিদের নাম থাকা জরুরি নয়। সব কিছু মূল্যায়ন করে বুঝা যায়, মুজাহিদ আলবদর বাহিনীর সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতেন।(ট্রাইব্যুনালের ভাষ্য)

আমার প্রশ্ন, এসব ‘যেহেতু’ ‘সেহেতু’ ‘সুতরাং’ ‘পারতেন’ ‘রাখতেন’ জাতীয় শব্দের উপর ভিত্তি করে কি কাউকে সন্দেহাতীতভাবে দোষী সাভ্যস্ত করা যায়? ফাঁসি দেয়া যায়? এটা কি কস্ষিনকালেও সম্ভব??

১৯৪৬ সালের ন্যুরেমবার্গ ট্রায়ালের কথা উল্লেখ করে বলা হলো, নাৎসীদের কুখ্যাত গেষ্টাপো বাহিনী অপরাধী সংগঠন প্রমানিত হওয়ায় বাহিনী প্রধান আইকম্যানকে মৃত্যুদন্ড দেয়া হয়েছিলো!!

ভালো কথা, কিন্তু এক্ষেত্রে মুজাহিদ সাহেব বদর বাহিনীর প্রধান ছিলেন সেটা প্রমান হলো কোথায়? তিনি তো আদৌ এই বাহিনীর প্রধানই ছিলেন না!! প্রমান না থাকায় প্রথম আলোতে পর্যন্ত তাকে সরাসরি বদর প্রধান না বলে আল-বদর বাহিনীর প্রধান বলে ট্রাইব্যুনালে ‘দাবী করা’ হয় বলা হয়েছে।

মোহাম্মদপুর শারিরীক শিক্ষা কলেজের তখনকার সিকিউরিটি গার্ড রহম আলী মোল্লা এবং প্রিন্সিপাল এখনো বেঁচে আছেন।

অথচ তাদের কাউকে সাক্ষী না করে করা হলো রহম আলীর ছেলে তখনকার ১৪ বছরের নাবালক রুস্তম আলী মোল্লাকে!! যে কিনা নিজেই আদালতে বলেছে, সে নাকি তার বাপের চাইতেও বেশি জানে!!

সে এমনই চতুর ও বেশি জান্তা যে, তার বাবা তখন কোন পোষ্টে চাকরী করতো সেটাও জানেনা। তখনকার নির্যাতিত কোনো বুদ্ধিজীবির নামও তিনি বলতে পারেননা!!

মুজাহিদ সাহেব এত বুদ্ধিজিবীকে মারলো, অথচ সে একজন বুদ্ধিজীবির নামও বলতে পারলোনা!! এ কেমন চাক্ষুস সাক্ষী??

বাদিপক্ষ(সরকার) কোনো সাক্ষী না পেয়ে টাকার বিনিময়ে যে এমন চতুর আর ধুরন্ধর(লেখাপড়া না করলেও চাকরীর জন্য পঞ্চম শ্রেনীর সার্টিফিকেট ঠিকই জোগাড় করে ফেলেছে!) সাক্ষীকে হাজির করেছে, সেটা কি আর বলার অপেক্ষা রাখে?

এটা বিচার নয়, এটা স্পষ্ট রাষ্ট্রীয় হত্যাকান্ড।

আমিও ভয়ে আছি, এই লেখার উপর ভিত্তি করে না আমাকেও ফাঁসি দিয়ে দেয়!!

কারন ‘যেহেতু’ ‘সেহেতু’ তত্তের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করাই যে ট্রাইব্যুনালের কাজ!!!

তবে এসব বিচারকদের উদ্দেশ্যে বলে রাখি-

“বিচারপতি তোমার বিচার করবে যারা, শীগ্রই জাগবে সেই জনতা”
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৫ রাত ১১:০১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?
--------------------------------------------
আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনা ইরান বিভিন্ন আরব রাষ্ট্র, ইসরায়েল,মার্কিন সংঘাত নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের সেই কথিত “তৌহিদী জনতা”, যারা সামান্য... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

×