somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নয়নের মহোৎসব বনাম জাকাত নিয়ে কাড়াকাড়িতে নিহত ২২

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারতসহ বিভিন্নদেশে পদদলিত হয়ে তীর্থযাত্রী নিহত হওয়ার খবর অহরহই শুনা যায়।
সেখানে পদদলন হওয়াটাও খুবই স্বাভাবিক। কারন তীর্থস্থান মানে প্রার্থনার স্থান। সেখানে সারাদেশ থেকে অনেক ক্ষেত্রে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে। যেভাবে মুসলমানদের হজে হয়ে থাকে।

কিন্তু যাকাতের কাপড় বিতরণের স্থানও কি আজ কাল তীর্থস্থানের ন্যায় হয়ে গেলো? সেখানে তো সারাদেশ থেকে লোকসমাগম হয়না!! তবুও এত লোকসমাগম কেনো? তাও আবার বাংলাদেশের মত নিম্ন মধ্য আয়ের(সদ্য ঘোষিত) দেশে??

যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে ময়মনসিংহে ২২ জন নিহত!!! এটা কি কোনো সোজা কথা? দু চার জন নয়, ২২ জন। মৃতের সংখ্যা আরো বাড়তেও পারে!! লোক সমাগম কি পরিমান হলে পরে এত সংখ্যক লোকের মৃত্যু হতে পারে??


ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন আর দারিদ্র দূরীকরনের সাফল্য কি তাইলে ঐ যাকাত দাতার যাকাত দেয়ার মতই লোক দেখানো???


যাকাত গ্রহিতাদের বিশাল বিশাল লাইন আর গ্যাদারিং প্রদর্শন হেতু যাকাত দাতার মহান দানশীলতার সুনাম(?) অর্জন চেষ্টা আর আওয়ামী সরকারের উন্নয়নের বিশাল বিশাল বিলবোর্ড টানিয়ে সুনাম অর্জন চেষ্টার মধ্যে পার্থক্য কোথায়??


যাকাতের কাপড় শেষমেষ হয়ে গেলো কাপনের কাপড়!! অভাগা আর কাকে বলে!!

যেই ইসলামের খাতিরে এই যাকাত, সেই ইসলাম তো এই যাকাত শেখায়নি। বাজারের সবচেয়ে কমদামী কাপড়গুলো(যাকাতের কাপড় নামেই বিক্রি হয়) বিশাল লাইন করিয়ে দেয়ার নামই কি যাকাত??

ইসলামী রাষ্ট্রে যাকাত কালেকশান ও বন্টনের দায়িত্ব থাকে রাষ্ট্রের। কিন্তু আমাদের সেকুলার আওয়ামী সরকারকে এই দায়িত্ব নেয়ার কথা বললে লুটপাট করতে গিয়ে শেয়ার কেলেঙ্কারির মত প্রতি বছরেই ‘যাকাত কেলেঙ্কারি’ ঘটাবে। গনিমতের মাল ভেবে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করতে গিয়ে দু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটবে। মন্ত্রীত্ব বাতিলসহ আরো কত কি ঘটবে.....

হাজার হাজার মানুষকে লাইনে দাঁড় করিয়ে ২০০টাকা দামের একটা কাপড় দেয়াতে কোনো লাভ নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন যায়গা থেকে কাপড় সংগ্রহ করে গ্রহিতা এই কাপড় আবার বিক্রিও করে দিচ্ছে।

এর চেয়ে প্রতি বছর পাঁচজন মানুষকেও যদি একটি ছোট দোকান করে দিয়ে বা ক্ষুদ্র কোনো ব্যাবসার লাইন করে দিয়ে তাদেরকে আর্থিকভাবে সচ্চল করে দেয়া যায়, তবেই যাকাতের উদ্দেশ্য সফল হবে। দেখা যাবে পরের বছর বা দু বছর পর থেকে সেই পাঁচজনও যাকাত দেয়ার উপযুক্ত হয়ে গেছে। এভাবে যাকাত আদায় করলে একসময় দেখা যাবে দেশে যাকাত নেয়ার কোনো লোকই থাকবেনা। ইসলাম এমন যাকাতের কথাই বলে।

আর ইসলামের শিখানো এই যাকাত সিস্টেমই পারে অচিরেই দারিদ্রতা দূর করে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ হিসেবে দাঁড় করাতে।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×