somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশের অঘোষিত রাজধানী গোপালগঞ্জের এ কি চিত্র?

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অভাবের তাড়নায় এক শাড়িতে স্বামী স্ত্রীর আত্মহত্যা!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্ত্রীর শাড়িতে একই সঙ্গে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম নৈয়ারবাড়ি গ্রাম থেকে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়দের ধারণা, সংসারে অভাবের কারণে তারা একসঙ্গে আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক ছবেদ আলী ও এলাকাবাসী জানায়, গত ১৩ মাস আগে পশ্চিম নৈয়ারবাড়ী গ্রামের দিনেশ বাগচীর ছেলে দীপক বাগচীর (২০) সঙ্গে রামশীল গ্রামের বিবেক হালদারের মেয়ে লাকীর বাগচীর (১৭) বিয়ে হয়। বিয়ের আগে দীপক বাগচী ঢাকায় একটি কম্পানিতে গার্ডের চাকরি করতেন। বিয়ের পর সে আর চাকরিতে না ফিরে এলাকাতেই কাজের সন্ধান করতে থাকে। কিন্তু কোনো কাজ পায়নি। পরে গতকাল ভোররাতে বাড়ির পাশের একটি কাঁঠালগাছে এই দম্পতির ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা। খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।

কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

খবরটি কালেরকণ্ঠসহ বিভিন্ন পত্রিকার।

মধ্যম আয়ের দেশ তথা ডিজিটাল বাংলাদেশে যদি এ ধরনের শিরোনাম পত্রিকায় দেখতে হয়, তাইলে এ কেমন নিম্ন মধ্যম আয়ের দেশ? কেমন ডিজিটাল দেশ?? আশ্চর্যের ব্যপার হলো দেশের শাসন ক্ষমতার দোর্দন্ড প্রতাপশালী একচ্ছত্র মালিকের নিজ এলাকা গোপালগঞ্জের কোটালিপাড়ায়ই দুর্ভিক্ষের এই চিত্র!!!!

অভাবের তাড়নায় শাসকের নিজ এলাকায়ই যদি স্বামী স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, সারাদেশের মানুষের রুটি রুজির কি অবস্থা সেটা নিশ্চই সহযেই বোধগম্য।

এটা এমন এক দেশের চিত্র, যে দেশের শাসকপুত্রের বেতন ১ কোটি ৬৫ লাখ টাকা!!

এটা এমন এক দেশের চিত্র, যে দেশে কেবলই প্রতিহিংসা চরিতার্থে বিমানবন্দরের নাম পরিবর্তনে ১২০০ কোটি টাকা খরচ করা হয়!!

যে দেশের শাসকবর্গ পদ্মাসেতু, ডেসটিনি, শেয়ারবাজার দুর্নীতির মাধ্যমে জনগনের হাজার হাজার কোটি টাকা লুটেপুটে বিদেশে নিজেদের একাউন্টে পাচার করে দিয়েছে, সে দেশে টাকার অভাবে, চাকরীর অভাবে, খাবারের অভাবে গলায় ফাঁস দিবে এটাই স্বাভাবিক ব্যপার।

নিম্ন মধ্য আয়ের আওতায় পুরো বাংলাদেশ নয়, এর আওতায় জনগনের সম্পদ লুটপাটকারী আওয়ামী কুল আর তার চারপাশের চামচা হগল।

ঘরে ঘরে চাকরী দেয়ার ওয়াদা দিয়ে যেই সরকার ক্ষমতায় এসেছে। সেই সরকারের প্রধান কর্তাব্যাক্তির নিজের এলাকাতেই চাকরীর অভাবে খাদ্যের অভাবে জনগন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে!!

ভবিষ্যতে যে সেই এলাকার লোকজন ঐক্যবদ্ধভাবে মিথ্যাবাদী ধোকাবাজ আওয়ামী লীগারদের প্যাঁদিয়ে এলাকাছাড়া করবেনা তারই বা গ্যারান্টি কি??
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×