জ্বর
১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিঝুম রাতের শহরে নার্ভতন্ত্র সক্রিয়,
গা পুড়ে যাচ্ছে জ্বরে, যেন যামিনী কাঁপছে থরথর করে,
জ্বরের ঘোরে এপাশ ওপাশ হাতড়ে বেড়াই,
কিন্তু তোমার অস্তিত্বটুকুও নেই, শুধু শূন্যতা বিরাজমান।
গহীন রাতের নিস্তব্ধতা ভেঙে জাবরকাটি,
জ্বরতপ্ত ললাট যেন উত্তপ্ত উনুন, ধান রাখলেই খই ফুটবে,
জ্বালাময় চোখের পাতায় দুঃস্বপ্নেরা লুকোচুরি খেলে,
কিন্তু তোমার ছায়াটুকুও নেই, শুধু স্বপ্নগুলো ক্ষীয়মাণ।
হঠাৎ বৃষ্টির টাপুরটুপুর শব্দে গা শিরশির,
ঘুমন্ত লোমকূপগুলো দাড়িয়ে, যেন ধানুকির ছুঁড়া তীর,
তেতে উঠা শরীর নিয়ে জলপট্টি খুঁজে বেড়াই,
কিন্তু তোমার হাতের পরশ নেই, শুধু অন্ধকারের জয়গান।
তুমি চলে অাসো বৃষ্টিস্নাত এই দুপুর রাতে,
জ্বরতপ্ত ললাটে জল দিও, তেতো মুখে তুলে দিও খিচুড়ি,
হৃদয় জঠরে বাড়ন্ত অভিমানের ভ্রুণ গর্ভপাত করে,
শীতার্ত দেহে উষ্ণতা দিও, মরিচাধরা হৃদয়ে নিও শাণ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন