পির ব্যবসার একটি ছোট্ট নমুনা দেখুন!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এরশাদের শাসনকালে একজন পির ছিলেন, নাম আটরশীর পির। এই পিরের মুরিদ ছিলেন স্বৈরশাসক জেনারেল এরশাদ! কথিত আছে যে তার ক্ষমতা নাকি এরশাদের ক্ষমতার ছেয়েও বেশি ছিল। কারণ এরশাদের কথায় পির চলত না, কিন্তু পিরের কথাতে এরশাদ চলত। তার মানে দাঁড়ায়, লালশালু উপন্যাসের চরিত্রের মতো পিররা শুধু গ্রামের খেটে খাওয়া মানুষের মধ্যেই অবস্থান করে না, বরং ক্ষমতার কেন্দ্র বিন্দুতেও বিরাজ করে। কিন্তু আমি বলছি আজ অন্য এক পিরের কথা, যাকে চট্টগ্রাম অঞ্চলের মানুষেরা হালিশহরের পির বলেই চিনেন। যার রিয়েল এস্টেট ব্যবসার নাম গাউশিয়া। যার উপদ্রবের শিকার হচ্ছি আমি! মোল্লা পাড়া মোড়ে আমাদের চার কাটা জমির উপর তাদের শকুনি দৃষ্টি পড়েছে। পাশে ছয় কাটা জমির উপর তারা যে বহুতল ভবন নির্মাণ করছে সেই সাথে আর চার কাটা যোগ হলে দৈর্ঘ্যে আর প্রস্থে সমান হইবে টানা। যেহেতু আমি না করে দিলাম, তাই ওই জমিতে বসবাস করা আমার দরিদ্র ভাড়াটিয়ার উপর শুরু হলো উপদ্রব। টিনের চালে রাতের আঁধারে পাথর ছুঁড়ে মারা, নানা বাহানাতে ওই গরিব মানুষদের উপর শারীরিক ও মানসিক আক্রমণ! এই পিররাই মানুষের মাথায় হাত বুলিয়ে অর্থ নিয়েছে, আবার সেই অর্থ দিয়ে মানুষের পাছা মারছে। বাহ কি চমৎকার পিরতন্ত্র!
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন