আমার এক অতি তরুণ বন্ধু ঢাকা বিশ্বিবদ্যালয়ে ভর্তির সুযোগ হয়েছে, খবরটা জানার পর ফোন করে জানতে চাইলাম, কোন সাবজেক্ট পেয়েছ? সে দেখি লজ্জায় কাঁচুমাচু করছে, ঘটনা কী? অনেক্ষন পর বলল, সোস্যলজি। তো, এতে শরমের কী আছে? সে এবার চড়া গলায় বলল, এটা একটা সাবজেক্ট হলো, কোন বাজার মূল্য নেই। তাকে আখতারুজ্জাম ইলিয়াসের কথা বলতে পারতাম, যারা স্বপ্ন ছিল সোস্যলজি পড়ার, পড়তে পারননি, সে আক্ষেপ তিনি আজীবন বহন করেছেন, বলেও বা লাভ কী, এখনকার তরুণরা তো আর স্বপ্ন দেখতে পারে না, পারে হচ্ছে, বাজার খুঁজতে! হায়রে বাজার সবাইকে তুমি তোমার উপযোগি দাস বানাতে পেরেছ বটে!
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




