৩৩ বছর পর আফগানিস্তানে সোভিয়েত সেনার সন্ধান লাভ!!!!!!!!
রাশিয়ার বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, আধা-যাযাবর সৈন্য বাখরুদ্দিন খাকিমভের বর্তমান নাম শেখ আব্দুল্লাহ এবং তিনি এখন একজন হারবাল চিকিত্সক। সাবেক সোভিয়েত সেনাদের একটি দল উজবেক বংশোদ্ভুত এ সাবেক সোভিয়েত সেনাকে খুঁজে পেয়েছে।
১৯৮০ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করার কিছুদিনের মধ্যে সংঘর্ষে বাখরুদ্দিন খাকিমভ আহত হন। তাকে স্থানীয় জনগণ উদ্ধার করে নিয়ে যায়।
রাশিয়ার যুদ্ধফেরত সেনাদের কমিটির প্রধান রাসলান আউশেভ বলেছেন, প্রায় এক বছরের অনুসন্ধানের পর তারা হেরাত প্রদেশের শিনদান্দ জেলায় শেখ আব্দুল্লাহকে খুঁজে পেয়েছেন। ৩৩ বছর আগে তিনি সাবেক সোভিয়েত বাহিনীর রাইফেল ইউনিটে কর্মরত ছিলেন।
আফগানিস্তানে এখনো নিখোঁজ ২৬৪ জন সোভিয়েত সেনাকে খুঁজে বেড়াচ্ছে আউশেভের কমিটি। এদের অর্ধেক রাশিয়ার নাগরিক, বাকিরা সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া প্রজাতন্ত্রগুলোর অধিবাসী।
১৯৮৯ সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহারের পরবর্তী এক দশকে ওই কমিটি ২৯ জন সেনাকে খুঁজে পেয়েছিল। তাদের মধ্যে ২২ জন তাদের ঘর-বাড়িতে ফিরে গিয়েছিলেন এবং বাকি সাত জন আফগানিস্তানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
শেখ আব্দুল্লাহকে খুঁজে পাওয়ার পর এখন সাবেক সোভিয়েত সেনাদের খুঁজে পাওয়ার ব্যাপারে আরো দৃঢ়সংকল্প হয়েছে রুশ সেনাদের কমিটি।
শেখ আব্দুল্লাহ একজন আফগান নারীকে বিয়ে করেছিলেন, তবে তার স্ত্রী মারা গেছেন। তার কোনো সন্তান নেই।
সাবেক সোভিয়েত সেনাদের কমিটির উপ-প্রধান আলেক্সান্ডার লাভরেন্তিয়েভ জানিয়েছেন, শেখ আব্দুল্লাহকে এখনও তার যুদ্ধকালীন আহত হওয়ার ভয় তাড়া করে ফেরে। তার হাত ও ঘাড় অনবরত কাঁপে এবং শরীরের অনেক অঙ্গের ওপর তার স্নায়ুর নিয়ন্ত্রণ কমে এসেছে।
উজবেকিস্তানের ঐতিহাসিক সামারকান্দ শহরের অধিবাসী শেখ আব্দুল্লাহ তার জন্মস্থান ও আত্মীয়-স্বজনের নাম মনে করতে পারেন। তবে সেখানে ফিরে যাওয়ার কোনো আগ্রহ তার মধ্যে দেখা যায়নি। রুশ ভাষা বুঝলেও ওই ভাষায় খুব একটা কথা বলতে পারেন না। আফগানিস্তানের রাষ্ট্রভাষা ফার্সিতে কথা বলেন তিনি।
আফগানিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের এক দশকের দখলদারিত্বের সময় আফগান মুজাহিদদের সঙ্গে সংঘর্ষে প্রায় ১৫ হাজার সোভিয়েত সেনা নিহত হয়। ওই ১০ বছরে প্রায় ১০ লাখ আফগান মারা যায় বলে পশ্চিমা সূত্রগুলো দাবি করে থাকে।#
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই আসব
শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।